Champions Trophy 2025: সবার শেষে দল ঘোষণা পাকিস্তানের, বিতর্কে জড়ানো ফখরের সঙ্গে ওপেনার বাবর?

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবার শেষে দল ঘোষণা করল আয়োজক পাকিস্তান। এই দলই খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে।

মহম্মদ রিজওয়ানের দলে তেমন বড় চমক নেই। গোড়ালির ফ্র্যাকচারের কারণে চ্য়াম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না সাইম আয়ুবের।

Champions Trophy 2025

ফখর জামান সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে। সেই ফখরকে রেখেই ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হলো। ২০২৩ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলা ফাহিম আশরফও রয়েছেন ঘোষিত দলে।

দলে রাখা হয়েছে খুশদিল শাহ, সাউদ শাকিলকে। আয়ুবের চোট লাগার সময় বলা হয়েছিল, তাঁর সেরে উঠতে ছয় সপ্তাহ লাগবে। তখনই অনিশ্চয়তা তৈরি হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে। আজ পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি জানান, এখনও চার সপ্তাহ লাগবে।

যদিও খারাপ ফর্মের কারণে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি তিনটি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছিলেন। পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এমন নজির। যদিও সেই সিরিজ ৩-০ ব্যবধানে জেতে পাকিস্তান।

ফখর জামানের সঙ্গে বাবর আজম বা সাউদ শাকিলের মধ্যে কেউ ওপেন করবেন। বাবর টেস্টে ওপেনার হিসেবে সফল, সেটাও ভাবা হচ্ছে। কন্ডিশন, প্রতিপক্ষ, ম্যাচের স্ট্র্যাটেজি অনুযায়ীই ওপেন কে করবেন তা ঠিক করা হবে। উল্লেখ্য, টি২০-তে বাবর ওপেন করেন। টেস্টেও ওপেন করে সফল।

শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্য়ারিস রউফ, মহম্মদ হাসনাইনের মতো জোরে বোলাররা থাকায় পাকিস্তানের পেস ব্যাটারি বেশ শক্তিশালী। বিশেষজ্ঞ স্পিনার মাত্র একজন- আব্রার আহমেদ। সুফিয়ান মুকিম বা শাদাব খানের জায়গা হয়নি ১৫ জনের দলে।

পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। করাচিতে, ১৯ ফেব্রুয়ারি। এরপর ২৩ তারিখ দুবাইয়ে ভারত-পাক দ্বৈরথ। রাওয়ালপিন্ডিতে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।

ঘোষিত পাকিস্তান দল- ফখর জামান, বাবর আজম, কামরান গুলাম, সাউদ শাকিল, তৈয়াব তাহির, ফাহিম আশরফ, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), খুশদিল শাহ, সলমন আঘা, উসমান খান, আব্রার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ হাসনাইন, হ্যারিস রউফ, নাসিম শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+