CT 2025, IND vs PAK: ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের অনুশীলনে গরহাজির বাবর, তুঙ্গে জল্পনা

CT 2025, IND vs PAK: দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। হারলেই টুর্নামেন্ট থেকে ছুটি হয়ে যাবে আয়োজক দেশের।

তারই মধ্যে তুমুল চর্চা শুরু হলো বাবর আজমকে নিয়ে। গতকাল পাকিস্তানের প্র্যাকটিসে একমাত্র গরহাজির ছিলেন প্রাক্তন অধিনায়ক।

CT 2025 IND vs PAK

বাবর মোটেই চেনা ছন্দে নেই। দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ হয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে ২৩ রান করেছিলেন। ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৯ রান করে আউট হন।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে করাচিতে পাকিস্তান ৩২১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬০ রানে হেরে যায়। ওপেন করতে নেমে বাবর ৬৪ রান করলেও নেন ৯০টি বল। তাঁর মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তনরা।

পাকিস্তানের সংবাদমাধ্যমে এমন জল্পনাও চলছে আদৌ আজ ভারত-পাক দ্বৈরথে বাবর প্রথম একাদশে থাকবেন কিনা তা নিয়েই। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি হাজির ছিলেন পাকিস্তান দলকে উৎসাহ দিতে। কিন্তু দলের অনুশীলনেই দেখা যায়নি বাবরকে।

পাকিস্তান এবারের টুর্নামেন্ট খেলছে খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়ে। ২০১৭ সালে শেষবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তার ফাইনালে পাকিস্তান হারিয়ে দিয়েছিল ভারতকে। কিন্তু এবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে নামতে হচ্ছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার খাঁড়া মাথার উপর নিয়ে।

গতকাল সাংবাদিক বৈঠকে এসেছিলেন পাকিস্তান দলের অন্তর্বর্তী হেড কোচ আকিব জাভেদ। তিনি বাবরের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করেননি। শুধু জানান, বাবর বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। পিসিবি চেয়ারম্যান জাভেদ ও অধিনায়ক রিজওয়ানকে বলেছেন, ভারতের বিরুদ্ধে নিজেদের সেরাটা দিতে। জয় ছিনিয়ে নিয়েই সমালোচকদের জবাব দিতে।

পরে নাকভি সাংবাদিকদের বলেন, একটা দারুণ ম্যাচ হতে চলেছে। আমাদের দল পুরোপুরিভাবে প্রস্তুত। সকলেই ফর্মে আছেন। জিতি বা হারি আমরা দলের সঙ্গেই রয়েছি।

প্রথম ম্যাচে পাকিস্তানের সমস্যা বাড়িয়েছিল ফখর জামানের চোট। সাউদ শাকিলকে ওপেন করতে পাঠানো হয় বাবরের সঙ্গে। বাবর প্রচুর ডট বল দেওয়ায় পাকিস্তানের কাজ কঠিন হতে থাকে। পরে ফখর যখন খেলতে নামেন তিনি স্বাভাবিকভাবে দৌড়াতে পারছিলেন না। ফলে সমস্যা ক্রমেই জটিল হয়। বাবর দুবাইয়ে শুক্রবার অনুশীলন করলেও গতকাল ছিলেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+