BPL: বিতর্ককে সঙ্গী করেই সমাপ্ত বিপিএল, টানা দ্বিতীয়বার শিরোপা জিতল তামিমের দল বরিশাল
অবশেষে সমাপ্ত হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। গত ৪০ দিন ধরে চলা ক্রিকেট লিগের সমাপ্ত হল শুক্রবার। গতবারের পর এবারও চ্যাম্পিয়ন হল ফরচুন বরিশাল, এই নিয়ে পরপর দ্বিতীয় শিরোপা জিতল বরিশালের দল।
৪০ দিনে ক্রিকেট কতটা হল বলা কঠিন, তবে বিতর্ক হল তার খেকে কয়েকগুণ বেশি। এমনিতেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে। হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তী সরকারের আমলে শান্তি ফেরেনি পদ্মাপারের দেশে। ফলে দেশের ক্রিকেট লিগে মিশে ছিল শুধুই বিতর্ক, কখনও বেতনের জন্য অনুশীলন বয়কট করলেন ক্রিকেটাররা, আবার আর্থিক প্রতারণার জন্য জেলে গেলেন দলের কর্ণধার। ফলে ক্রিকেট লিগ হল না সার্কাস সেটা বোঝা কঠিন।

তবে ফাইনাল ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল চরমে। মীরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল ৩ উইকেটে হারিয়ে দিল চিটাগং কিংসকে। টান টান উত্তেজনার ম্যাচ হল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে চিটাগং। নাফে ৪৪ বলে ৬৬ এবং পারভেজ ইমন ৪৯ বলে ৫৮ রান করেন। ক্লার্ক ২৩ বলে ৪৪ রান করেন। বরিশালের কোনও বোলারই দাগ কাটতে পারলেন না।
জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল বরিশালের হয়ে সূচনাটা ভালোই করেন। তামিম ইকবাল আর তাওহিদ হৃদয়ের শুরুটা ভালোই করেন। ওপেনিং জুটি তোলে ৭৬ রান। তামিম ২৯ বলে ৫৪ রান করে আউট হলেন। এররপর তাওহিদ হৃদয় ২৮ বলে ৩২ রান করে আউট হলেন। মিডল অর্ডারে কাইল মায়ার্সের ২৮ বলে ৪৬ রানই রবিশালকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় রবিশালের দলটি।
Fortune Barishal won Bangladesh Premier League BPL 2024-25 by beating Chittagong Kings by 3 wickets. It is their 2nd championship in row.
— क्रीडाप्रेमी (@Surendra21286) February 7, 2025
Captain Tamim Iqbal was awarded with MOM award for aggressive half century.#FortuneBarishal #TamimIqbal #BPL2025 #BPL #BPLFINAL pic.twitter.com/EsjZbLNoz8
পর পর দুইবার চ্যাম্পিয়ন হল ফরচুন বরিশাল। ম্যাচ শেষে দেখা গেল লেজার শো। তবে শেষটা জমকালো হলে টুর্নামেন্ট জুরে শুধুই বিতর্ক। যা বাংলাদেশের মান আরও তলানিতে নিয়ে গেল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications