বিরাট কোহলির ভারতের অধিনায়কত্ব ছাড়ার জল্পনা নিয়ে কী বলল বিসিসিআই?

আইপিএল শুরুর আগেই আজ প্রবল চর্চা ও জল্পনা চলছে বিরাট কোহলিকে ঘিরে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, টি ২০ বিশ্বকাপের পরই ভারত অধিনায়ক বিরাট কোহলি ঘোষণা করতে চলেছেন যে, তিনি শুধু টেস্টেই অধিনায়ক থাকতে চান। ব্যাটিংয়ে মনোনিবেশ করতেই সিদ্ধান্ত। একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে ভারতের অধিনায়ক রোহিত শর্মা হতে চলেছেন বলেও দাবি করা হয়েছিল। এই মুহূর্তে বিশ্বের ৬টি দেশেই আলাদা ফরম্যাটে আলাদা অধিনায়ক রয়েছেন। যার মধ্যে বাংলাদেশে তিনটি ফরম্যাটে তিন অধিনায়ক। ভারতীয় ক্রিকেটে স্প্লিট ক্যাপ্টেন্সি ফেরার জল্পনা জোরালো হতেই মুখ খুলেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল। ধুমল আবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের ভাই। বিসিসিআই যে টি ২০ বিশ্বকাপের আগে কোনও বিতর্ক চায় না ধুমলের বক্তব্যে সেটাই স্পষ্ট।

জল্পনা ওড়াল বিসিসিআই

জল্পনা ওড়াল বিসিসিআই

অরুণ ধুমল দাবি করেছেন, বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার প্রশ্নই নেই। তিনি তিন ফরম্যাটেই দেশের অধিনায়ক থাকছেন। বাকি যা কথাবার্তা চলছে সবটাই মিডিয়ার জল্পনা। আলাদা ফরম্যাটে আলাদা অধিনায়ক বা স্প্লিট ক্যাপ্টেন্সি নিয়ে বিসিসিআইয়ে কোনও আলোচনা হয়নি বলেও দাবি করেছেন ধুমল। যদিও সূত্র মারফত কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, নিউজিল্যান্ডের কাছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হারের পরই দল নির্বাচন নিয়ে অসন্তোষ দেখা দেয় বোর্ডের অন্দরে। তাতেই স্প্লিট ক্যাপ্টেন্সির প্রসঙ্গ আলোচিত হয় বলে বোর্ড সূত্রে জানা গিয়েছিল। তবে টি ২০ বিশ্বকাপের আগে বিসিসিআই যে আর বিতর্ক চাইছে না তা ধুমলের কথাতেই স্পষ্ট। ২০১৩ সালের পর ভারত কোনও আইসিসি ট্রফি জেতেনি। টি ২০ বিশ্বকাপেও ভারত যদি কাপ জিততে না পারে তাহলে কী হবে সেটাও আগাম বলা মুশকিল।

বিতর্ক এড়াতেই বিবৃতি?

বিতর্ক এড়াতেই বিবৃতি?

২০১৯ সালের নভেম্বরের পর থেকে বিরাট কোহলির ব্যাটে যেমন শতরান নেই, তেমনই রোহিত শর্মা রয়েছেন স্বপ্নের ফর্মে। আইপিএলে তাঁর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নও হয়েছে। ফলে বিরাট ছাড়লে সহ অধিনায়ক রোহিত শর্মাই অধিনায়ক হবেন বলে মনে করা হচ্ছে। আগামী বছরও টি ২০ বিশ্বকাপ রয়েছে, তার পরের বছর ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ। ফলে টি ২০ বিশ্বকাপের পর ভারতীয় দলে রদবদলের সম্ভাবনা থাকলেও বিসিসিআই আপাতত এই জল্পনা চাপা দিয়েই রাখতে চাইছে।

একদিনের আন্তর্জাতিকে বিরাট

একদিনের আন্তর্জাতিকে বিরাট

ভারতের অধিনায়ক হিসেবে বিরাট কোহলি খেলেছেন ৯৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ৯১টির মধ্যে ১৬টি ইনিংসে অপরাজিত থেকে করেছেন ৫৪৪৯ রান, সর্বাধিক অপরাজিত ১৬০। গড় ৭২.৬৫, স্ট্রাইক রেট ৯৮.২৮। ২১টি শতরান ও ২৭টি অর্ধশতরান করেছেন। তিনবার আউট হয়েছেন শূন্য রানে। মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, সুরেশ রায়না ও বীরেন্দ্র শেহওয়াগের নেতৃত্বে মোট ১৫৯টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন বিরাট। ১৫৪টি ইনিংসে ২৩ বার অপরাজিত থেকে রান করেছেন ৬৭২০। সর্বাধিক ১৮৩। গড় ৫১.২৯, স্ট্রাইক রেট ৮৯.৩৯। ২২টি শতরান ও ৩৫টি অর্ধশতরান করেছেন এবং শূন্যে আউট হয়েছেন ১০ বার। ২০১৯-২০ মরশুমে ৯ ম্যাচে বিরাটের রান ৩৪৭, সর্বাধিক ৮৯। গড় ৩৮.৫৫, স্ট্রাইক রেট ৯৪.৫৫। চারটি অর্ধশতরান পেয়েছেন। ২০২০-২১ মরশুমে তিনি ৬টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। রান ৩০২, সর্বাধিক ৮৯। গড় ৫০.৩৩, স্ট্রাইক রেট ৯০.১৪, অর্ধশতরান চারটি।

টি ২০ আন্তর্জাতিকে

টি ২০ আন্তর্জাতিকে

২০১৭ থেকে ২০২১ সাল অবধি টি ২০ আন্তর্জাতিকে বিরাট ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৪৫টি ম্যাচে। ৪৩টির মধ্যে ১২টির মধ্যে অপরাজিত থেকে রান করেছেন ১৫০২, সর্বাধিক অপরাজিত ৯৪। গড় ৪৮.৪৫, স্ট্রাইক রেট ১৪৩.১৮। ১২টি অর্ধশতরান করেছেন, তিনবার শূন্যে আউট হয়েছেন। মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নার মোট ৪৫টি টি ২০ আন্তর্জাতিকে বিরাট ৪১টি ইনিংসে ১২ বার অপরাজিত থেকে ১৬৫৭ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৯০। গড় ৫৭.১৩। স্ট্রাইক রেট ১৩৫.৪৮, অর্ধশতরান ১৬টি। ২০১৯-২০ মরশুমে তিনি ১২টি ম্যাচে ৪২৫ রান করেছেন, কেরিয়ারের সর্বাধিক অপরাজিত ৯৪-সহ। তিনটি অর্ধশতরান করেছেন। ২০২০-২১ মরশুমে আটটি টি ২০ আন্তর্জাতিকে বিরাটের রান ৩৬৫, সর্বাধিক ৮৫। অর্ধশতরান চারটি, শূন্যে আউট ১ বার। স্ট্রাইট রেট অবশ্য ২০১৯-২০ মরশুমের তুলনায় পরের মরশুমে কমেছে অনেকটাই, তবে বেড়েছে ব্যাটিং গড়।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+