হাসপাতাল থেকে ফিরে প্রধানমন্ত্রী মোদীকে সৌরভের 'ধন্যবাদ', জেনে নিন কারণ
হাসপাতাল থেকে ফিরে প্রধানমন্ত্রী মোদীকে সৌরভের 'ধন্যবাদ', জেনে নিন কারণ
হাসপাতাল থেকে বাড়ি ফেরা সৌরভ গঙ্গোপাধ্যায় রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতাও স্বীকার করেছেন বিসিসিআই সভাপতি। ঠিক কী কারণে দেশের প্রশাসনিক প্রধানকে এতটা সম্মান দিলেন মহারাজ, তা জেনে নেওয়া যাক।

সৌরভের টুইট
হাসপাতাল থেকে বাড়ি ফিরেই নরেন্দ্র মোদীর উদ্দেশে টুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবারের 'মন কি বাত' অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়কে দৃষ্টান্ত হিসেবে আখ্যা দেওয়ার কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই সভাপতি। মোদীর প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করেছেন মহারাজ।

কী বলেন মোদী
রবিবারের 'মন কি বাত' অনুষ্ঠানে দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট জয়কে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন নরেন্দ্র মোদী। প্রথম টেস্টে শোচনীয় হারের পর ভারত যেভাবে সিরিজে ফিরে এসেছে, তা অনুপ্রেরণা মূলক বলে মনে করেন প্রধানমন্ত্রী। সে কথা পরে টুইটারেও লেখেন মোদী।

সুস্থ সৌরভ
চলতি মাসের শুরুতে হৃদরোগের সমস্যা নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হলে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের শরীরে অস্ত্রোপচার হয়। তাঁর হৃদযন্ত্র্রের এক দিকের ধমনীতে একটি স্টেন্ট বসেছিল। সেই অবস্থায় বেশকিছু দিন কাটানোর পর বিসিসিআই সভাপতির বুকে ফের ব্যাথা অনুভূত হয়। তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সৌরভের হৃদযন্ত্রের অন্য ধমনীতে আরও দুটি স্টেন্ট বসানো হয়। রবিবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত
অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হওয়া প্রথম টেস্ট বিশ্রীভাবে হেরে গিয়েছিল ভারত। তবে সিরিজের বাকি তিন টেস্টের একটি ড্র ও দুটি জিতে ঐতিহাসিক কামব্যাক ঘটায় টিম ইন্ডিয়া।
-
বিশ্বজুড়ে অস্থিরতা! পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আজ লোকসভায় বক্তব্য মোদীর, নজর সংসদে -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর












Click it and Unblock the Notifications