BCCI: চ্যাপেল অধ্যায় থেকে শিক্ষা? অস্ট্রেলিয়ান কোচদের প্রস্তাব দেওয়ার জল্পনাকে খারিজ করলেন জয় শাহ
অতীতে গ্রেগ চ্যাপেলকে ভারতীয় দলের কোচ করে এনেছিল বিসিসিআই। কিন্তু তার ফলাফল একেবারেই ভালো হয়নি। সৌরভ-চ্যাপেল তিক্ততা ভারতীয় ক্রিকেটের দুঃস্বপ্নের অধ্যায়। চ্যাপেল অধ্যায় থেকে শিক্ষা নিয়েই আ কোনও অস্ট্রেলিয়ানকে ভারতের কোচ করতে সম্ভবত আনতে চাইছেন না বিসিসিআই। রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গারের বিবৃতির পর এবার আসরে নামল বিসিসিআই।
ভারতীয় দলের পরবর্তী কোচ কে হবেন এটা নিয়ে চলছে প্রবল চর্চা। এরইমধ্যে রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গার নিজেরাই জানিয়েছেন তাঁরা ভারতীয় দলের কোচের দৌঁড় থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। দুই অজি কোচের বক্তব্য যেভাবে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে তা বিসিসি্আইয়ের ইমেজের পক্ষে ভালো নয়। এই প্রেক্ষাপটে অজি প্রাক্তনীদের বক্তব্যকে পুরোপুরি নস্যাত করে দিলেন জয় শাহ।

জয় শাহ শুক্রবার জানিয়েছেন, আমি বা বিসিসিআই কোনও কর্তা প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কাছে কোচিং অফার নিয়ে যোগাযোগ করিনি। কিছু মিডিয়া বিভাগে প্রচারিত প্রতিবেদন সম্পূর্ণ ভুল,আমাদের জাতীয় দলের জন্য সঠিক কোচ খোঁজা একটি সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খ প্রক্রিয়া। আমরা এমন ব্যক্তিদের শনাক্ত করার দিকে মনোনিবেশ করছি যারা ভারতীয় ক্রিকেট কাঠামোর গভীর ধারণার অধিকারী '
জয় শাহ আরও বলেন,'আমরা এমন কোচ নিয়োগ করব যিনি টিম ইন্ডিয়াকে সত্যিকার অর্থে পরবর্তী স্তরে উন্নীত করার জন্য উপযোগী। নতুন কোচের আমাদের ঘরোয়া ক্রিকেট কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' জয় শাহরে কথাতেই স্পষ্ট বিসিসিআই দেশীয় কোচের দিকেই ঝুঁকছে।
শুক্রবার সকালেই জাস্টিন ল্যাঙ্গারের মনোভাব প্রকাশ্যে আসে লখনউ দলের কোচ বলেন, "আমি কেএল রাহুলের সাথে কথা বলছিলাম এবং তিনি বলেছিলেন যদি আপনি মনে করেন যে একটি আইপিএল দলে চাপ এবং রাজনীতি আছে, তাহলে এটিকে হাজার দিয়ে গুণ করুন, এটি ভারতীয় দলের কোচিং। এটি একটি ভাল পরামর্শ ছিল। এটি একটি দুর্দান্ত হবে। চাকরি, কিন্তু এই মুহূর্তে আমার জন্য নয়"












Click it and Unblock the Notifications