BCCI: গম্ভীরের ভাবনার সঙ্গে মিল নেই থিঙ্ক ট্যাঙ্কের! লজ্জার হারের পর ছয় ঘণ্টা ধরে বোর্ডের বৈঠক

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্টে ০-৩ ফলে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই ভারতীয় দলকে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। ঘরের মাঠে ভারতকে কখনও এমন লজ্জার মুখোমুখি হতে হয়নি। অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলের এই পারফরম্যান্সের ময়নাতদন্ত করল বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে আলোচনায় বসেন বিসিসিআইয়ের কর্তারা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এবং সভাপতি রজার বিনির সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক প্রধান অজিত আগারকর। প্রায় ছয় ঘণ্টা ধরে বৈঠক চলে। সেখানে বিস্তারিতভাবে আলোচনা হয় দলের পারফরম্যান্স নিয়ে। তার থেকেও বেশি বিস্ফোরক তথ্য উঠে এসেছে মিটিংয়ের অন্দর থেকে।

বৈঠকে টিম ম্যানেজমেন্টের একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি জানা গিয়েছে কোচ গৌতম গম্ভীরের একাধিক সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠেছে, এমনকি কোচের একাধিক সিদ্ধান্তের সঙ্গে সহমত নয় টিম ম্যানেজমেন্ট। গম্ভীরের ভাবনার সঙ্গে একাধিক বিষয়ে সহমত হচ্ছেন না রোহিত শর্মা-অজিত আগারকররা। ফলে বিষয়টি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।

পিটিআইয়ের কাছে এক সূত্র উল্লেখ করেছেন, 'গৌতম গম্ভীরের কোচিং স্টাইল নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ভারতীয় দলের অনেক সদস্যই কোচের ভাবনার সঙ্গে সহমত নন। বিশেষ করে দল নির্বাচন নিয়ে। টি২০ স্পেশ্যালিস্ট নীতীশ কুমার রেড্ডিকে এবং মাত্র ১০টি রঞ্জি খেলা হর্ষিত রানাকে অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।'

পিটিআইকে এক সূত্র আরও জানিয়েছেন, 'ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক বোর্ড কর্তাদের আশ্বস্ত করেছেন যে, নিউজিল্যান্ড সিরিজে হারের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরেই ভারতীয় দল আবার ছন্দে ফিরবে।' বৈঠকে এটাও উঠে এসেছে, রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাইলের থেকে গৌতম গম্ভীরের কোচিং স্টাইল সম্পূর্ণ আলাদা ফলে ভারতীয় দলের সদস্যদের মানিয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছে।

একটি সূত্র জানিয়েছেন, 'মুম্বই টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রামে রাখা নিয়ে প্রশ্ন তোলেন বোর্ড কর্তারা। পাশাপাশি কেন টার্নিং পিচ তৈরি করা হল সেটা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।' এবার বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে যাবে ভারত। আগামী ২২ ন‌ভেম্বর থেকে পারথ-এ শুরু হচ্ছে মেগা এই সিরিজ। মূলত দুই দফায় ১০ এবং ১১ নভেম্বর ভারতীয় দলের সদস্য এবং সাপোর্ট স্টাফরা অস্ট্রেলিয়া যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+