BCCI Chief Selector: টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচকের দৌড়ে সচিন-সৌরভদের সতীর্থ
বিশ্বকাপের বছরে কে হবেন টিম ইন্ডিয়ার মুখ্য নির্বাচক? বিগত কয়েক মাস ধরেই এই প্রশ্নই ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটের অন্দরে। গুরুত্বপূর্ণ এই পদের জন্য নাম উঠে এল প্রাক্তন ক্রিকেটার অজিত আগরকারের। জুলাই মাসে শুরুতেই নির্বাচক কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই। এই তালিকায় উপরের দিকেই নাম হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের।
গত ফেব্রুয়ারি মাসে চেতন শর্মা ইস্তফা দেওয়ার পর থেকে প্রধান নির্বাচকের পদ ফাঁকা রয়েছে। তারপর থেকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব পালন করছেন শিবসুন্দর দাস। তবে এবার অবশেষে পাকাপাকি প্রধান নির্বাচক বাছতে চলেছে বিসিসিআই। ইতিমধ্যেই নির্বাচক পদের বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় ক্রিকট বোর্ড। আগ্রহী প্রার্থীরা ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন বোর্ডের কাছে।

বিসিসিআইয়ের সূত্রে খবর, ভারতের প্রাক্তন অলরাউন্ডার আগরকার দৌড়ে সবার থেকে এগিয়ে রয়েছেন। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন তিনি। তাঁর পারফরম্যান্সও যথেষ্ট ভালো। টেস্টে ব্যাট হাতে শতরানও রয়েছে ঐতিহ্যবাহী লর্ডসের মাঠে।
পশ্চিমাঞ্চল থেকে এখন জাতীয় নির্বাচক রয়েছেন প্রাক্তন পেসার সলিল আঙ্কোলা। আগরকার প্রধান নির্বাচক হিসাবে মনোনিত হলে পশ্চিমাঞ্চল থেকে দু'জন থাকবেন জাতীয় নির্বাচক হিসাবে।

এদিকে, শুক্রবার ভারতীয় মহিলা দলের কোচ বাছাই হবে। আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেবেন ভারতীয় বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্যরা। আবেদনকারীদের মধ্যে থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অমোল মুজুমদার, তুষার আরোঠে, ইংল্যান্ডর জন লুইস।

এরআগেও ভারতীয় মহিলা দলে আগেও কোচিং করিয়েছেন তুষার আরোঠে। ফের এক বার হরমনপ্রীত, স্মৃতিদের হেড কোচের দায়িত্বে দেখা যেতে পারে। যদি তিনি পরীক্ষায় পাস করেন।
ঘরোয়া ক্রিকেটে সফর কোচ অমোল মজুমদারের প্রোফাইলও চমকপ্রদ। বরোদাকে কোচিং করিয়েছেন, আইপিএল রাজস্থান রয়্যালসের কোচিং টিমেও ছিলেন।












Click it and Unblock the Notifications