Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডোবাল ব্যাটিং, বিজয় হাজারে ট্রফিতে ধাক্কা খেল বাংলা, ৪ উইকেটে হার বরোদার কাছে

বিজয় হাজারে ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল বাংলা। ডোবাল ব্যাটিং। আজ রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম সি-তে ৬৭ বল বাকি থাকতে বাংলাকে চার উইকেটে হারাল বরোদা।

টস জিতে বরোদা ফিল্ডিং নিয়েছিল। বাংলা ৩৮.৩ ওভারে ২০৫ রানে অল আউট হয়ে যায়। অনুষ্টুপ মজুমদার ৫৪ বলে সর্বাধিক ৪৭ রান করেন। করণ লাল করেন ৪৩ বলে ৪০। অভিষেক পোড়েল ৩৫ বলে ৩৮, শাহবাজ আহমেদ ৩৩ বলে ২৬, সুমন্ত গুপ্ত ২৫ বলে ২১ রান করে আউট হন।

মহম্মদ শামি ১৭ বলে ৭, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৬ বলে ৫, সুদীপ কুমার ঘরামি ৫ বলে ০, আমির গনি ৬ বলে ২, আকাশ দীপ ১ বলে ০ রানে সাজঘরে ফেরেন। শাহবাজ ও আকাশকে ৩১তম ওভারের প্রথম দুই বলে ফেরান রাজ লিম্বানি। মুকেশ কুমার ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন। রাজ লিম্বানি পাঁচটি ও অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া তিনটি উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ৩৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরোদা। শাশ্বত রাওয়াত ৫০ বলে ৬১, ক্রুণাল ৬৩ বলে ৫৭ ও প্রিয়াংশু মোলিয়া ৯০ বলে ৫২ রান করেন। গনি ও শাহবাজ দুটি করে এবং শামি ও আকাশ একটি করে উইকেট পেয়েছেন। এলিট গ্রুপ বি-তে সোমবার বাংলার পরবর্তী ম্যাচ চণ্ডীগড়ের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+