বাংলাদেশের সাংবাদিকদের অনেকের আবেদন প্রত্যাখ্যান, টি২০ বিশ্বকাপ নিয়ে কেন এমন সিদ্ধান্ত আইসিসির?

ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্তে অনড় ছিল। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

এই আবহে বিশ্বকাপ কভার করার জন্য বাংলাদেশের সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া পুনর্গঠন করা হচ্ছে। কিছু বাংলাদেশি সাংবাদিক তাঁদের অ্যাক্রিডিটেশন অনুরোধ প্রত্যাখ্যানের অভিযোগ করলেও আইসিসি আবেদন প্রক্রিয়া পরিবর্তন করছে।

আইসিসি সূত্রে জানা গিয়েছে, অনুরোধের সংখ্যা ও সময়সূচিতে পরিবর্তনের কারণে প্রক্রিয়াটি পুনরায় সাজানো হচ্ছে। সেই অনুযায়ী অ্যাক্রিডিটেশন তালিকা তৈরি হচ্ছে। প্রায় ৮০-৯০ জন বাংলাদেশি সাংবাদিক মিডিয়া অ্যাক্রিডিটেশনের জন্য আবেদন করেছিলেন। ফলে বাংলাদেশ অংশ নিলেও সব অনুরোধ পূরণ সম্ভব ছিল না।

আইসিসি সূত্রে দাবি করা হচ্ছে, দেশের কোটা অনুযায়ী ৪০ জনের বেশি জায়গা হয় না। আইসিসি হোম বোর্ডের সুপারিশ মেনে আবেদনকারীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়। ঢাকায় বিসিবি'র মিডিয়া ইনচার্জ আমজাদ হোসেন আইসিসির কাছে বিষয়টি তুলে ধরেছেন।

হোসেন জানান, "সিদ্ধান্তটি গতকালই এসেছে, আমরা এর বিস্তারিত ও ব্যাখ্যা জানতে চেয়েছি। এটি অভ্যন্তরীণ ও গোপনীয় হলেও, সংক্ষেপে কেন এমনটা করা হলো, তা আমরা জানতে চেয়েছিলাম।"

জানা গিয়েছে, বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের নতুন করে অ্যাক্রিডিটেশনের আবেদন করতে হবে। প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করা হবে। একজন সিনিয়র বাংলাদেশি সাংবাদিক জানান, "আমি ৮-৯টি আইসিসি বিশ্বকাপ কভার করেছি। এই প্রথম আমার আবেদন প্রত্যাখ্যান হলো। পুনরায় আবেদনের আগে আমরা বিসিবি'র কাছ থেকে স্পষ্টতার অপেক্ষায় আছি।"

আইসিসির মূল্যায়নে বাংলাদেশ দলের ভারতে নিরাপত্তা ঝুঁকি ছিল না। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলে বোর্ড না যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফলস্বরূপ, আইসিসি ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+