Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh Cricket: বাংলাদেশের চরম লজ্জা! সিলেট টেস্টে পেশোয়ার জয়ের রেকর্ড ভাঙল জিম্বাবোয়ে

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটের চরম লজ্জা। জিম্বাবোয়ে রেকর্ড রান তাড়া করে হারিয়ে দিল বাংলাদেশকে। সিলেট টেস্টে।

দুই টেস্টের সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে গিল জিম্বাবোয়ে। বাংলাদেশের বিরুদ্ধে ১১টি টেস্টে এটি জিম্বাবোয়ের তৃতীয় জয়। ৭ বছর পর অ্যাওয়ে টেস্টে।

Bangladesh Cricket

চার দিনেই শেষ হয়ে গেল সিলেট টেস্ট। ২০১৮ সালেও সিলেট টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবোয়ে। সেবার জিতেছিল ১৫১ রানে। আজ জিম্বাবোয়ের জয় এলো ৩ উইকেটে। বাংলাদেশ শিবিরে কিছুটা আশার সঞ্চার করেছিল মেহেদি হাসান মিরাজের স্পিন। তিনি পাঁচ উইকেট নিলেও শেষরক্ষা হয়নি।

এই নিয়ে অ্যাওয়ে টেস্টে চতুর্থ জয় পেল। ১৯৯৮ সালে পেশোয়ারে ১৬২ রানের টার্গেট তাড়া করে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল জিম্বাবোয়ে। সিলেট টেস্টে জিম্বাবোয়ের টার্গেট ছিল ১৭৪ রানের। ফলে সবচেয়ে বেশি রান তাড়া করে টেস্ট জেতার নজিরে পেশোয়ারকে পিছনে ফেলল সিলেটে জিম্বাবোয়ের জয় ছিনিয়ে নেওয়া।

বৃষ্টিবিঘ্নিত সিলেট টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। মোমিনুল হকের অর্ধশতরানে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে তোলে ১৯১ রান। ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা নেন তিনটি করে উইকেট। জবাবে জিম্বাবোয়ের প্রথম ইনিংস থামে ২৭৩ রানে। ব্রায়ান বেনেট ও সিন উইলিয়ামস অর্ধশতরান করেছিলেন।

জবাবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৫ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ ও উইকেটকিপার জাকের আলি করেন ৫৮। মুজারাবানি নেন ৭২ রানের বিনিময়ে ৬ উইকেট। গতকাল তৃতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ১৯৪।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবোয়ের ওপেনিং জুটি ভাঙে ৯৫ রানে। ১১২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। সেখান থেকে ১৪৪ রানে অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়। ১৬১ রানে পড়েছিল সপ্তম উইকেট। যদিও আর বাকি তিন উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা।

ব্রায়ান বেনেট করেন ৫৪, বেন কারানের অবদান ৪৪। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট দখল করেন মিরাজ। ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামে বাংলাদেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নামবে সিরিজ হার বাঁচানোর লক্ষ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+