Bangladesh Elections 2024: বাংলাদেশের ক্রিকেট অধিনায়কের সংখ্যা বাড়ল জাতীয় সংসদে, মাশরাফির সঙ্গী হলেন শাকিব
Bangladesh Elections 2024: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদে এবার থাকবেন দেশকে ক্রিকেট মাঠে নেতৃত্ব দেওয়া দুই অধিনায়ক। মাশরাফি বিন মোর্তাজা আগেই সংসদে গিয়েছিলেন।
এবারের নির্বাচনে মাশরাফির মতোই আওয়ামি লিগের নৌকা চিহ্ন নিয়ে লড়ে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন শাকিব আল হাসান।

শাকিব নির্বাচনে লড়লেন মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ)। এই আসনে ভোট চলাকালীন কোনও অশান্তি বা হিংসার খবর পাওয়া যায়নি। ভোট হয়েছে শান্তিপূর্ণভাবেই। সদরের একাংশ ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৪২টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারের সংখ্যা ছিল ৪ লক্ষ ৪৮৫। এই আসনে ভোট পড়ে ৪৮ শতাংশের উপর।
শাকিব পেয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮টি ভোট। শাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের রাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৪ ভোট। অন্য তিন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির মহম্মদ সিরাজুস সায়েফিন (লাঙ্গল প্রতীক) ২ হাজার ১৪৩টি ভোট পান। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এম মোতাসিম বিল্লা (টিভি প্রতীক) ৬৫৪ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় (সোনালি আঁশ) ৮৬৮টি ভোট পেয়েছেন।
সকাল আটটার কিছু আগেই শাকিব পরিবারের সদস্যদের নিয়ে মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে পৌঁছন। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় বাংলাদেশের অধিনায়ক ছিলেন বেশ ফুরফুরে মেজাজেই। শাকিব যেখানে জাতীয় সংসদে প্রথমবার নির্বাচিত হলেন, সেখানে তাঁর প্রাক্তন সতীর্থ সংসদ সদস্য পদ ধরে রাখলেন বড় ব্যবধানে জিতে।
নড়াইল-২ আসন থেকে এবারও আওয়ামি লিগের প্রার্থী হিসেবে বড় জয় পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। নড়াইল-২ আসনটি নড়াইল পৌরসভা ও সদরের আটটি ইউনিয়ন এবং লোহাগড়া পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানকার মোট ভোটার ৩ লক্ষ ৬৫ হাজা ৭২৯ জন।
মাশরফি-সহ এখানে মোট প্রার্থী ছিলেন ৮ জন। আওয়ামি লিগের মনোনয়ন না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ট্রাক চিহ্ন নিয়ে ভোটে লড়েন সৈয়দ ফয়জুল আমির ও মহম্মদ নূর ইসলাম (ঈগল প্রতীক)। ফয়জুল অবশ্য মাশরাফিকে সমর্থন জানিয়ে ৩ জানুয়ারি সরে দাঁড়ান ভোটের লড়াই থেকে। মাশরাফি এদিন ভোট দেন স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ।
মাশরাফি ভোট দিতে এসে বলেছিলেন, অনেক নারী ও বৃদ্ধ ভোটারদের দেখছি। সকাল সকাল তাঁরা ভোটগ্রহণ কেন্দ্রে এসেছেন। ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ও স্বতঃস্ফূর্ত। বাকি কোনও প্রশ্নের জবাব দেননি। পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলেও জানান। সর্বশেষ প্রাপ্ত ফলে মাশরাফি ১ লক্ষ ১৮ হাজার ৪৬০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি চিহ্ন) ২ হাজার ৮২ ভোট পেয়েছেন। লিড বাড়িয়ে বিপুল জয় নিশ্চিত করার দিকে এগিয়ে চলেছেন মাশরাফি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications