Bangladesh Elections 2024: ভক্তকে চড় মেরে বিতর্কে শাকিব, কবে ঘটালেন এই কাণ্ড? জানুন আসল তথ্য
Bangladesh Elections 2024: প্রত্যাশা মতোই রাজনীতির বাইশ গজেও জয় দিয়েই যাত্রা শুরু করলেন শাকিব আল হাসান। দেশের দ্বাদশ সাধারণ নির্বাচনে জয়ী হয়ে খেলার মাঠ সংসদ ভবনে পৌঁছে গেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাংসদ হলেন তিনি। এর আগে নৈমুর এহসান দুর্জয় এবং মাশরফি মোর্তাজা সাংসদ হয়েছিলেন।ভোটে জয়ের দিনেও বিতর্কে জড়ালেন শাকিব।
শাকিব উপমহাদেশের অন্যতম সেরা অলরাউন্ডারের। সেই সঙ্গে বাংলাদেশের আইকনও। রাজনীতির মাঠে নেমে মানুষের ধাক্কাধাক্কি সামলাতে হয়েছে শাকিবকে। মানুষের ভিড় সব সময় ঘিরে থাকছে তাঁকে। তাঁর সঙ্গে দেখা করা ও ছবি তোলার ইচ্ছা সকলের মধ্যেই থাকে। কিন্তু নিজের মেজাজের রাশ ধরে রাখতে পারলেন না শাকিব।

শাকিবের একটি ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে এক ভক্তকে তিনি সপাটে চড় মারছেন। ভিডিওটি কোথায় এবং কখন তোলা হয়েছে, তা স্পষ্ট নয়। এমনকি এই ভিডিওর সতত্য যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে প্রাথমিকভাবে প্রচারিত হয়েছিল, রবিবার ভোটগ্রহণ চলাকালীন নিজের কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে দেখছিলেন শাকিব। সেই সময়ে কোনও ভক্ত তাঁর কাছে এগিয়ে যান। তাতেই মেজাজ হারান তিনি।
কিন্তু পরে অনুসন্ধান করে এবং বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে জানা গিয়েছে এই ঘটনাটি ঘটেছে ৩ জানুয়ারি ফরিদপুরে একটি দলীয় মিটিংয়ের পর এই ঘটনা ঘটেছে।
শাকিব নির্বাচনে লড়লেন মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ)। ভিডিও-তে দেখা গিয়েছে শাকিবের কাছ থেকে আচমকা চড় খেয়ে হতভম্ব হয়ে যান ওই ভক্ত। আশপাশের বাকিরাও অপ্রস্তুত হয়ে পড়েন।
যদিও দিনের শেষে বড় জয় পেয়েছেন শাকিব। বাংলাদেশের তারকা ক্রিকেটার পেয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের রাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫ হাজার ৯৯৪ ভোট। এবার সাংসদ হিসাবে নতুন ইনিংস শুরু করছেন শাকিব।
Slap Shot from Shakib 🏏 pic.twitter.com/D2MGqqAhPK
— Zaki Ishtiaque Hussain (@Gunner_811) January 7, 2024
শাকিব কিন্তু ক্রিকেট খেলা ছাড়ছেন না এখনই। তিনি রাজনীতি ও ক্রিকেট একসঙ্গে সামলাবেন। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়র লিগ। সেখানে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে তাঁকে। শাকিব আল হাসানকে শেষবার ক্রিকেট মাঠে দেখা গিয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপে। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে দলের পারফরম্যান্স ছিল খুবই হতাশা জনক।
-
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে?










Click it and Unblock the Notifications