মেলবোর্নে বক্সিং ডে টেস্টে রেকর্ড দর্শক! প্রথম দিনেই পড়ল ২০ উইকেট, এগিয়ে অস্ট্রেলিয়া
মেলবোর্নে আজ থেকে শুরু হলো বক্সিং ডে টেস্ট। ইংল্যান্ডকে অ্যাশেজের প্রথম তিনটি টেস্টেই হারিয়ে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে অস্ট্রেলিয়া।
তা সত্ত্বেও আজ এমসিজিতে হাজির ছিলেন রেকর্ড সংখ্যক দর্শক। প্রথম দিনে পড়ল ২০ উইকেট। দিনের শেষে এগিয়ে অজিরাই।

২০১৫ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল দেখতে এমসিজিতে ছিলেন ৯৩ হাজার ১৩ জন ক্রিকেটপ্রেমী। ২০১৩ সালের বক্সিং ডে টেস্টের প্রথম দিন ৯১,১১২ জন দর্শক উপস্থিত ছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সেই সব নজির ভেঙে আজ মাঠে বসে খেলা দেখলেন ৯৪,১৯৯ জন, যা গড়ল সর্বকালীন নয়া রেকর্ড।
দ্বিতীয় ও তৃতীয় দিনও চলতি এমসিজি টেস্ট সোল্ড আউট। অর্থাৎ প্রথম ৩ দিনে ২,৭১,৮৬৫ জন দর্শক হাজির থাকবেন। খেলার যা পরিস্থিতি তাতে তিন দিনেই শেষ হয়ে যেতে পারে চলতি অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট।
টস জিতে ইংল্যান্ড ফিল্ডিং নিয়েছিল। ৪৫.২ ওভারে ১৫২ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। প্যাট কামিন্স না থাকায় স্টিভ স্মিথ নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়াকে। মাইকেল নেসের করেন সর্বাধিক ৩৫ রান। জশ টং ৪৫ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন। গাস অ্যাটকিনসন ২টি এবং ব্রাইডন কার্স ও বেন স্টোকস একটি করে উইকেট দখল করেন।
এরপর ২৯.৫ ওভারে ১১০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৩৪ বলে সর্বাধিক ৪১ রান হ্যারি ব্রুকের। নেসের চারটি উইকেট নেন ৪৫ রান খরচ করে। স্কট বোল্যান্ড তিনটি, মিচেল স্টার্ক ২টি ও ক্যামেরন গ্রিন একটি উইকেট নেন।
প্রথম দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অজিরা ১ ওভারে কোনও উইকেট না হারিয়ে চার রান তুলেছে। স্মিথের দল এগিয়ে ৪৬ রানে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications