Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs SA, CWC Live Updates: বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া-দঃআফ্রিকা, স্কোর-সহ যাবতীয় খবর জানতে চোখ রাখুন

AUS vs SA, CWC Updates: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ১৯৯৯ সালে বিশ্বকাপের সেমিতে অজিদের কাছেই হারতে হয়েছিল প্রোটিয়াদের। প্যাট কামিন্সদের দলের বিরুদ্ধে বাভুমাদের বদলার ম্যাচ।

বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে ২ নম্বরে থেকে সেমিতে উঠেছে প্রোটিয়ারা। অন্যদিকে অজিরা ছিল ৩ নম্বরে।কিন্ত লক্ষ্মীবারের সকাল থেকে কলকাতায় আকাশে মুখ ভার। দেখা নেই রোদের? হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে ম্যাচে বৃষ্টি বাধার সৃষ্টি করতে পারে। আজকের ম্যাচের স্কোর ও টাটকা তথ্যের জন্য নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

AUS vs SA, World Cup 2023

Nov 16, 2023, 10:13 pm IST

ভারত বনাম অস্ট্রেলিয়া

রবিবার বিশ্বকাপের মেগা ফাইনালে ভারতের মুখোমুখি অজিরা। ২০০৩ সালের পর আবার মুখোমুখি দুই দ‌ল।
Nov 16, 2023, 10:11 pm IST

ফাইনালে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে অজিরা।
Nov 16, 2023, 9:37 pm IST

সপ্তম উইকেটের পতন

জশ ইনগ্লিস আউট হলেন ২৮ রানে। অজিদের স্কোর ৭ উইকেটে ১৯৩।
Nov 16, 2023, 9:07 pm IST

৬ উইকেটের পতন

৬২ বলে ৩০ রান করে আউট হলেন স্মিথ। ১৭৪ রানে ৬ উইকেট হারাল অজিরা
Nov 16, 2023, 7:48 pm IST

তৃতীয় উইকেটের পতন

৬২ রান করে কেশব মহারাজের বলে আউট হলেন হেড।
Nov 16, 2023, 7:39 pm IST

হেডের অর্ধশতরান

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ রান পূর্ণ করেলন অজি ব্যাটার হেড।
Nov 16, 2023, 7:23 pm IST

দ্বিতীয় উইকেটের পতন

ফের ধাক্কা অস্ট্রেলিয়ার। ০ রানেই আউট মার্শ। রাবাদার বলে দুরন্তভাবে ক্যাচ নিলেন ডুসেন।
Nov 16, 2023, 7:16 pm IST

আউট ওয়ার্নার

প্রথম উইকেটের পতন অজিদের। ২৯ রানে মার্করামের বলে আউট হলেন ওয়ার্নার।
Nov 16, 2023, 7:13 pm IST

ভালো শুরু অজিদের

ব্যাট হাতে শুরুতেই ঝড় তুললেন ওয়ার্নার। ৬ ওভার শেষে অজিদের রান বিনা উইকেটে ৬০।
Nov 16, 2023, 6:17 pm IST

প্রোটিয়াদের ইনিংস শেষ

৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২১২ রান তুলল দক্ষিণ আফ্রিকা।
Nov 16, 2023, 6:04 pm IST

মিলারের শতরা‌ন

অজিদের বিরুদ্ধে শতরান করলেন ডেভিড মিলার। ১১৫ বলেই শতরান পূর্ণ করলেন প্রোটিয়া ব্যাটসম্যা‌ন।
Nov 16, 2023, 5:58 pm IST

অষ্টম উইকটের পতন

অষ্টম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা, ৪ রানে আউট হলেন কেশব মহারাজ।
Nov 16, 2023, 5:06 pm IST

পর পর দুই উইকেট হারাল প্রোটিয়ারা

হেইনরিখ ক্লাসেন ৪৭ এবং মার্কো জানসেন ০ রানে আউট হলেন। ৩৩ ওভার শেষে ৬ উইকেটে ১২৭ রান দক্ষিণ আফ্রিকার।
Nov 16, 2023, 5:04 pm IST

মিলারের ৫০

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করলেন ডেভিড মি‌লার।
Nov 16, 2023, 3:16 pm IST

বৃষ্টিতে খেলা বন্ধ

বৃষ্টিতে খেলা বন্ধ
বৃষ্টির জেরে বন্ধ ইডেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ১৪ ওভার শেষে আপাতত বন্ধ খেলা
Nov 16, 2023, 3:08 pm IST

শুরুতেই চাপে প্রোটিয়ারা

শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।বড় রান পেলেন না ডুসেন‌-মার্করামও।১৩ ওভার শেষে রান ৪ উইকেটে ৩২।
Nov 16, 2023, 2:46 pm IST

দ্বিতীয় উইকেটের পতন

দ্বিতীয় উইকেটের হারাল দক্ষিণ আফ্রিকা,৩ রানেই আউট হলেন ডি কক।
Nov 16, 2023, 2:28 pm IST

ইডে‌ন বেল বাজালে‌ন পন্টিং

ছবি- সিএবি মিডিয়া
ইডেনে ঘণ্টা বাজালেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং, তাঁর সঙ্গে ছিলেন সিএবি কর্তারা।
Nov 16, 2023, 2:11 pm IST

প্রথম উইকেটের পতন

প্রথম উইকেটের পতন দক্ষিণ আফ্রিকার। ০ রানেই আউট বাভুমা।
Nov 16, 2023, 1:36 pm IST

দক্ষিণ আফ্রিকার একাদশ

কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক) , রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাসিগো রাবাডা, জেরাল্ড কোয়েটজি, তাবরেজ শামসি।
Nov 16, 2023, 1:33 pm IST

টস জিতল দক্ষিণ আফ্রিকা

ইডেনে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার।
Nov 16, 2023, 1:16 pm IST

আজ দ্বিতীয় সেমিফাইনাল

বৃহস্পতিবার ইডেনে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কারা হবে টিম ইন্ডিয়ার কাপ জয়ের প্রতিপক্ষ? তা চূড়ান্ত হবে কলকাতায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+