AUS vs IND: অ্যাডিলেড টেস্টে ভারত খেলাবে সুন্দরকে? বিরাট মহড়া সারলেন বুমরাহকে সামলে

AUS vs IND: অ্যাডিলেডে আজ স্থানীয় সময় বিকেলে অনুশীলন সারল ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলিদের অনুশীলন দেখতে প্রচুর ক্রিকেটপ্রেমী হাজির হয়েছিলেন।

এখনও অবধি যা খবর, তাতে ভারতের বোলিং বিভাগে কোনও পরিবর্তনই হচ্ছে না। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সিরিজের দ্বিতীয় টেস্টেও ওয়াশিংটন সুন্দরকেই খেলানো হবে।

AUS vs IND

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা থাকা সত্ত্বেও ভারত পারথ টেস্টে খেলিয়েছে ওয়াশিংটন সুন্দরকে। সেই সিদ্ধান্ত দেখে অনেকে অবাকও হয়েছিলেন। তবে নিউজিল্যান্ড সিরিজের পর থেকেই সুন্দরের উপর আস্থা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

ভারত ও অস্ট্রেলিয়া কোনও দলই নিজেদের রণকৌশল আগেভাগে সামনে আনছে না। ফলে চূড়ান্ত ১১ জনের দল নিয়ে চর্চায় ভাঁটাও পড়ছে না। যদিও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, অ্যাডিলেডে সুন্দরের খেলার সম্ভাবনা ৯০ শতাংশ।

পারথ টেস্টে সুন্দর প্রথম ইনিংসে চার রান করেছিলেন। বল হাতে ১ রান দিয়ে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে তিনি ২৯ রান করেন। এ ছাড়া ২ উইকেট তুলে নেন ৪৮ রানের বিনিময়ে। ভারতীয় দল অ্যাডিলেডে গিয়েছে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দিন-রাতের ম্যাচ জিতে।

২ দিনের সেই ম্যাচ বৃষ্টির কারণে ১ দিনই হয়েছে। ৪৬ ওভারের ম্যাচ হয়েছে। তাতে সুন্দরের পাশাপাশি খেলানো হয়েছিল জাদেজাকেও। সুন্দর ব্যাট হাতে ৪২ রানে অপরাজিত থাকেন। বল হাতে ৩৮ রান খরচ করে একটি উইকেটও পেয়েছেন।

সুন্দর আজ অবধি দিন-রাতের টেস্ট খেলেছেন একটিই। ২০২১ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম ইনিংসে ১২ বল খেলে শূন্য রানে আউট হন। প্রথম ইনিংসে তাঁকে বল করতে হয়নি। দ্বিতীয় ইনিংসে চারটি বল করেছিলেন, ১ রান দিয়ে পেয়েছিলেন জেমস অ্যান্ডারসনের উইকেট।

রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলার নিরিখে সুন্দরের চেয়ে এগিয়ে। অশ্বিন দিন-রাতের টেস্টে ভারতের সর্বাধিক উইকেটশিকারীও। গোলাপি বলে খেলার অভিজ্ঞতা কম থাকা সুন্দরকে খেলানো ঝুঁকি হতে পারে বলে ধারণা অনেকের।

এদিকে, আজ বিরাট কোহলিকে দেখা গিয়েছে স্বাভাবিক ছন্দেই ব্যাটিং করতে। তিনি ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে ব্যাট করেননি। নেটে সামলেছিলেন জসপ্রীত বুমরাহকেও। এদিনও তার ব্যতিক্রম হয়নি। বুমরাহর বলে ব্যাকফুট পাঞ্চ মারতেও দেখা গিয়েছে কোহলিকে। দলের সেরা বোলারকে সামলেই অজি চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কিং কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+