AUS vs IND: ভাজ্জিকে দেখে জিতেন্দ্রর গানে তুমুল নাচ বিরাটের, ব্রিসবেনে কোহলির আগ্রাসী সেলিব্রেশনও ভাইরাল
AUS vs IND: বিরাট কোহলি এবার গাইলেন জিতেন্দ্রর ছবির গান। সেই সঙ্গে নাচলেনও। গতকালের সেই দৃশ্য নিয়ে মূল বিষয়টি খোলসা করলেন হরভজন সিং।
আজ বিরাট কোহলি বারবার সতীর্থদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন। মহম্মদ সিরাজের বোলিংয়ের সময় তাঁর কাঁধে হাত রেখে উৎসাহ দিয়েছেন। তারপরই ভাইরাল হয়েছে বিরাটের আগ্রাসী সেলিব্রেশনের ছবি ভিডিও।

ব্রিসবেনে বৃষ্টির কারণে গতকাল গাব্বা টেস্টে ১৩.২ ওভারের বেশি খেলা হয়নি। তারই ফাঁকে খেলা শুরুর আগে দেখা যায় বিরাট কোহলি হরভজনের দিকে এগিয়ে যাচ্ছেন। নাচের ভঙ্গিমা জারি রেখেছেন তাঁর সঙ্গে হাত মেলানোর পর। এরপর ভাজ্জিকে দেখা গিয়েছিল পরনের জ্যাকেট নিয়ে কিছু বলছেন।
স্টার স্পোর্টসে সেই ঘটনার কথা জানালেন হরভজন। তিনি বলেন, আমি হাল্কা গোলাপি ও সাদা রংয়ের জ্যাকেট পরেছিলাম। দূর থেকে তা সাদা বলেই মনে হচ্ছিল। তখন বিরাট কোহলি আমাকে দেখে বলেন, আইথে জিতেন্দ্র আ গ্যায়া (জিতেন্দ্র এসে গেলেন নাকি?)
📽️ | #ViratKohli’s roasting, Bhajji’s grooving, and the whites are dazzling!🕺✨
— Star Sports (@StarSportsIndia) December 14, 2024
Jeetendra Singh or Harbhajan Kapoor? YOU decide! 😂
P.S: Don't miss the full video ➡️ https://t.co/o8U78RcxvL#AUSvINDOnStar 👉 3rd Test, Day 2, 15th DEC | SUN, 5.15 AM on Star Sports! pic.twitter.com/DlHeuxlGbe
ভাজ্জি জানান, তাঁকে দেখেই বিরাট দূর থেকে নয়নো মে সজনা গান গাইতে থাকেন। এরপর নাচতেও থাকেন। প্রথমে বুঝিনি তাঁর ডান্সিং মুভ দেখে। তিনি না থেমে আমার কাছে চলে এসে পুরো ডান্স স্টেপ দেখান। আমি প্রথমে ভেবেছি, পোশাক পরায় নিশ্চয় কোনও ভুল করে ফেলেছি। পরে বুঝি, সাদা লেদার জুতো পরলে হিম্মতওয়ালা ছবির জিতুজির মতো লাগতো।
এরই মধ্যে চর্চায় মার্নাস লাবুশেনের আউট। আজও ব্রিসবেন টেস্টে বিদ্রুপের মধ্যেই বোলিং করতে হচ্ছিল মহম্মদ সিরাজকে। তিনি হঠাৎই লাবুশেনের দিকে এগিয়ে কিছু বলেন। লাবুশেনকেও কিছু বলতে দেখা যায়। এরপর সিরাজ সোজা গিয়ে দুটো বেলের অবস্থান বদলে দেন।
সেই সময় একটি বেল পড়ে যায়। সিরাজ তুলে সেটা উইকেটের উপর রাখেন। লাবুশেন ফের বেল দুটির অবস্থান বদল করে আগের জায়গায় নিয়ে আসেন। এর পরের ওভারেই তিনি নীতীশ কুমার রেড্ডির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দেন।
Marnus Labuschagne Dismissal- Stunning catch by Virat Kohli. https://t.co/w5kSVTTJ5X pic.twitter.com/7fiRfzB2JR
— Dipsy (@MyCodeWontRun) December 15, 2024
লাবুশেন ৫৫ বলে ১২ রান করেন। সিরাজ যে বেল বদলের পথে হাঁটেন মনে করা হচ্ছে সেটা লাবুশেনের মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতেই। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন, সিরাজ বুঝি কোনও তুকতাক করেছেন। যাই হোক, লাবুশেনকে ফেরাতে পেরেছে ভারত। স্লিপে ক্যাচ ধরে বিরাটকে আগ্রাসী সেলিব্রেশনে মাততে দেখা যায়। দর্শকদের দিকে তাকিয়ে চুপ থাকার ইশারা যেভাবে করলেন কোহলি, সেই ভিডিও ও ছবি ভাইরাল হতে সময় লাগেনি।












Click it and Unblock the Notifications