AUS vs IND: গোলাপি বলেও রান পেতে ব্যর্থ, অ্যাডিলেডে স্মিথের বিরুদ্ধে বুমরাহের আগ্রাসন অব্যাহত
অ্যাডিলেডে ফের একবার জসপ্রীত বুমরাহের শিকার স্টিভ স্মিথ। পারথের পর অ্যাডিলেড ওভাল, স্মিথ যেন অতীতের ছায়া মাত্রা। ব্যাট হাতে রান পাচ্ছেন না। বুমরাহের আতঙ্ক যেন তাঁকে গ্রাস করেছে।
১১টা বল অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে খেলতে পারলেন স্টিভ স্মিথ। ২ রান করতেই বুমরাহের বলে তাঁকে সাজঘরে ফিরে যেতে হল। অস্ট্রেলিয়ান তারকা যেন বিশ্বাসই করতে পারছিলেন না বুমরাহের বল তিনি আউট হয়ে গিয়েছেন। অথচ উইকেটের পিছনে সহজ ক্যাচ তালুবন্দি করেছেন ঋষভ পন্থ। স্মিথের বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচে ৮ ইনিংসে বল করেছেন বুমরাহ। চার বারই স্মিথকে আউট করলেন বুমরাহ।

একটা সময় বর্ডার-গাভাসকর ট্রফি মানেই ছিল বিরাট কোহলি এবং স্টিভ স্মিথের দ্বৈরথ দুই মহা তারকার ব্যাটিং ছিল এই সিরিজের অন্যতম আকর্ষণ। কিন্তু সময়ের সঙ্গে স্মিথ এবং বিরাটের দ্বৈরথ কিছুটা হলেও ফিকে হয়ে গিয়েছে। গোলাপি বলের টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে পারফরম্যান্সের নিরিখে দুজনই সুপার ফ্লপ। নিজের টেস্ট কেরিয়ারে এই নিয়ে মধ্যে মাত্র দুটি ইনিংসে গোল্ডেন ডাকে আউট হয়েছেন স্টিভ স্মিথ। এরমধ্যে একটি হয়েছেন পারথের প্রথম ইনিংসে।
প্রথম দিনের শেষে ভারতের বোলিং আক্রমণ রুখে দিয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যান নাথান ম্যাকসুইনি, মার্নাস লাবুশেন জুটি। অজি ওপেনার নাথান ম্যাকসুইনি ১০৯ বলে ৩৯ রান করেন। তাঁকে দ্বিতীয় দিনের প্রথম সেশনে আউট করলেন বুমরাহ। অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ধাক্কা দেন বুমরাহ। ১৩ রান করার পরই বুমরাহের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফি্রলেন অজি ওপেনার। লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৯১। ইতিমধ্যেই ১১ রানের লিড নিয়ে নিয়েছে অজিরা। লাবুশেনকে ৬৪ রানে আউট করলেন নীতীশ রেড্ডি।
শুক্রবার প্রথম দিনে ভারতের ব্যাটিংয়ে একাই ধস নামালেন স্টার্ক। শুক্রবার যশস্বী, রাহুল, বিরাট, নীতীশ রেড্ডি, আর অশ্বিন, হর্ষিত রানার মতো ছয় ভারতীয় ব্যাটারকে সাজঘরে ফেরালেন সেইসঙ্গে চার বার গোলাপি বলের টেস্টে পাঁচ উইকেট সংগ্রহ করলেন। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮০ রানে। ফলে ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications