AUS vs IND: ব্রিসবেনে ভারতীয় পেসারদের দাপটেও চিন্তা সিরাজের চোট নিয়ে, লাবুশেনের সঙ্গে আচরণেও বিতর্ক

AUS vs IND: ব্রিসবেন টেস্টে ভারতীয় পেসারদের অভ্রান্ত লাইন, লেংথে চাপেই অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তবে ভারতকে চিন্তায় রাখল মহম্মদ সিরাজের চোট।

গতকাল বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিনে ১৩.২ ওভারের বেশি খেলা হয়নি। আজ নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে খেলা শুরু হয়। মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ৪৩ ওভারে ৩ উইকেটে ১০৪।

AUS vs IND

অজি ইনিংসের ৩৭তম ওভারটি করতে গিয়েই চোট পান সিরাজ। বোলিং করার সময় ফলো থ্রু-তে চোট লাগে, পা সঠিকভাবে পড়েনি। এরপর দেখা যায় সিরাজ হাত দিয়ে হাঁটুর কাছটা চেপে ধরছেন। ডাক পড়ে ফিজিওর।

এরপরই মাঠ ছাড়েন সিরাজ। তাঁর চোট কতটা গুরুতর, এই টেস্টে আর বোলিং করতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, বাঁ হ্যামস্ট্রিংয়ে কিংবা বাঁ পায়ের হাঁটুর পিছনের দিকে তাঁর চোট লেগেছে। সিরাজ মাঠ ছাড়ার সময়ও গ্যালারি থেকে ভেসে আসে বিদ্রুপ-ধ্বনি। যদিও কিছুক্ষণ পর তিনি মাঠে ফেরেন, তবে এখনও আর বল করেননি।

এদিন সিরাজ বিদ্রুপের মধ্যেই আগ্রাসীভাবেই বোলিং করছিলেন। ৩৩তম ওভারের দ্বিতীয় বলটি করার পর তিনি মার্নাস লাবুশেনকে কিছু বলেন। এরপর সোজা চলে যান ব্যাটারের প্রান্তের উইকেটের দিকে। সেই সময় লাবুশেন পাল্টা কিছু বলেন।

সিরাজ সোজা গিয়ে উইকেটের বেল দুটির অবস্থান বদলে দেন আচমকাই। তার মধ্যে একটি পড়েও যায়। সেটি সিরাজ তুলে উইকেটের উপর বসিয়ে দেন। এরপর সিরাজ যখন বল করার জন্য ফিরছিলেন তখন লাবুশেন বেল দুটিকে আগের অবস্থানেই রেখে দেন।

আজ ১৬.১ ওভারে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটটি পড়ে। উসমান খোয়াজা ৫৪ বলে ২১ রান করে জসপ্রীত বুমরাহর বলে কট বিহাইন্ড হন দলের ৩১ রানে। ১৮.৩ ওভারে অপর ওপেনার নাথান ম্যাকসুইনিকে ফেরান বুমরাহ। ৪৯ বলে ৯ রানে তিনি বিরাট কোহলির হাতে ক্যাচ দেন।

অজিদের দ্বিতীয় উইকেটের পতন ৩৮ রানে। এরপর ৩৩.২ ওভারে মার্নাস লাবুশেন স্লিপে বিরাটের হাতে ক্যাচ দেন নীতীশ কুমার রেড্ডির বলে। আউট অব ফর্ম লাবুশেন ৫৫ বলে ১২ রানের বেশি করতে পারেননি। তৃতীয় উইকেট পড়ে ৭৫ রানে। দারুণ ক্যাচ ধরে দর্শকদের দিকে চুপ থাকার ইশারা করেন আগ্রাসী বিরাট। সিরাজকে বিদ্রুপের সময়ও ভারতীয় পেসারকে উৎসাহিত করতে দেখা গিয়েছে কোহলিকে।

স্টিভ স্মিথ ৬৮ বলে ২৫ ও ট্রাভিস হেড ৩৫ বলে ২০ রানে ক্রিজে। বুমরাহ ৬টি মেডেন-সহ ১৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। নীতীশ কুমার রেড্ডির ৬ ওভারে একটি মেডেন, ১৬ রান দিয়ে পেয়েছেন ১টি উইকেট। সিরাজের ১০.২ ওভারে চারটি মেডেন, ২৮ রান দিয়ে উইকেট পাননি। সিরাজ মাঠ ছাড়ার পর বাকি চারটি বল করেন আকাশ দীপ। তিনি ৫টি মেডেন-সহ ১২.৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+