AUS vs IND: আশঙ্কার মেঘ সরিয়ে বোলিং শুরু সিরাজের, চর্চায় ব্রিসবেনে বেল বদলের নাটক

AUS vs IND: মহম্মদ সিরাজকে নিয়ে আশঙ্কার মেঘ সরে গেল। প্রথম সেশনে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন। কিছুক্ষণের জন্য মাঠও ছাড়েন।

ট্রাভিস হেডের সঙ্গে বিতর্কে জড়ানোর পর থেকে সিরাজকে লাগাতার বিদ্রুপ করা হচ্ছে। অ্যাডিলেডের পর ব্রিসবেনেও তা জারি রয়েছে। এদিন সিরাজ কোনও উইকেট না পেলেও ভালো বোলিং করছেন। ভাইরাল হয়েছে বেল বদলের ঘটনা।

AUS vs IND

অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৩তম ওভারের বেল ফ্লিপ কাণ্ড আপাতত ভাইরাল। এই ওভারের দ্বিতীয় বলটি করার পর সিরাজ সোজা হাঁটা দেন মার্নাস লাবুশেনের দিকে। তিনি তখন ৫০ বলে ১০ রানে অপরাজিত। সিরাজ কিছু বলেন লাবুশেনকে। লাবুশেনও সিরাজকে কিছু বলেন।

কিন্তু লাবুশেনের কথায় কান না দিয়ে সিরাজ সোজা গিয়ে উইকেটের বেল দুটির অবস্থান বদলে দেন। একটি পড়ে গেলে সেটি তুলে ফের উইকেটের উপর রাখেন। এরপর সিরাজ বোলিং করতে ফেরার সময় লাবুশেন উইকেটের বেল দুটিকে আগের অবস্থানে রাখেন। অর্থাৎ বেল বদলের নাটক চলে সামান্য সময় ধরে।

বেল বদল কাণ্ডের সময়ও সিরাজকে বিদ্রুপ করতে থাকেন অজি দর্শকরা। এরপর পরের ওভারের দ্বিতীয় বলেই নীতীশ কুমার রেড্ডির বলে স্লিপে খোঁচা দিয়ে সাজঘরে ফেরেন লাবুশেন। ফুল লেংথের ডেলিভারিতে কভার ড্রাইভ মারতে গিয়েছিলেন। অফ স্টাম্পের বাইরের বল, শরীর থেকে অনেক দূরে। ক্যাচ যায় বিরাটের হাতে। বিরাট দর্শকদের দিকে তাকিয়ে চুপ থাকার ইশারা করেন।

এরপর সিরাজকে নিয়ে উদ্বেগ তৈরি হয় ৩৭তম ওভারে। দ্বিতীয় বলটি করার পরই সিরাজ পায়ে চোট পান। হাঁটু চেপে ধরতেও দেখা যায়। পা সঠিকভাবে পড়েনি ফলো থ্রু-র সময়। ফিজিওর ডাক পড়ে। সিরাজ এরপরই মাঠ ছেড়ে বেরিয়ে যান। দর্শকদের বিদ্রুপের মধ্যেই।

আশঙ্কা করা হচ্ছিল, সিরাজ সম্ভবত হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। যদিও আশঙ্কা উড়িয়ে তিনি ৪১তম ওভার শুরুর আগেই মাঠে ফেরেন। অস্ট্রেলিয়ার ইনিংসের ৫৬তম ওভারটি সিরাজ করতেই তাঁকে নিয়ে যাবতীয় আশঙ্কা কেটে যায়।

সিরাজ যখন মাঠ ছেড়েছিলেন তখন তাঁর বোলিং ফিগার ১০.২ ওভার. তিনটি মেডেন, ৩৩ রান খরচ করে কোনও উইকেট পাননি। মাঠে ফেরার পর তাঁর প্রথম ওভারটিও ছিল মেডেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+