AUS vs IND: অধিনায়কের পদ থেকে ইস্তফা দিন রোহিত, গাব্বায় দ্বিতীয় দিনের শেষে সমালোচনার মুখে হিটম্যান
পারিবারিক কারণে পারথে প্রথম টেস্ট খেলতে পারেননি রোহিত শর্মা। জসপ্রীত বুমরাহের নেতৃত্বে জয় পেয়েছিল ভারত। এরপর অ্যাডিলেডে দলে ফিরে দলকে নেতৃত্ব দেন। কিন্ত ভারতীয় দল হেরে যায় পিঙ্ক বলের টেস্ট। এবার গাব্বাতে দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। ফলে রোহিত শর্মার নেতৃত্ব নিয়েই প্রশ্ন উঠছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার অস্ট্রেলিয়া এসেও ক্যাপ্টেন রোহিত প্রবল সমালোচনার মুখে।
গাব্বায় টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথম দিনে বৃষ্টির জন্য ১৩.২ ওভাররে বেশি খেলা হয়নি। কিন্তু দ্বিতীয় দিনে ব্যাট হাতে শাসন করলেন অস্ট্রেলিয়ান ব্যাটারারা। স্মিথ এবং ট্রাভিস হেড শতরান করলেন। বুমরাহ বাদ দিলে আর কোনও বোলারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও প্রতিরোধ করতে পারলেন না। ফলে দল নির্বাচন থেকে রণকৌশল সব কিছু নিয়েই সমাজ মাধ্যমে সমালোচনার মুখে ভারত অধিনায়ক।

> Head comes
— JAISH 𝕏 (@i_boulti) December 15, 2024
> No proper planning again
> No left arm bowler for him
> No Round the Wickets bowling
> Again defensive captaincy
> Scored 50 again
Well done Rohit Sharma and Gautam Gambhir. 🫡 pic.twitter.com/GHr5RaZ2uM
ভারতকে সামনে পেলেই যেন জ্বলে ট্রাভিস হেড। যে কোনও ফর্ম্যাটেই ট্রাভিস হেড ভারতের বিরুদ্ধে রানের ধারা অব্যাহত রাখলেন গাব্বাতেও। ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। চলতি বছরে টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। রোহিতের অধিনায়কত্বেই বার বার ভারতের বিরুদ্ধে জ্বলে উঠেন হেড, সেই নিয়েই কটাক্ষ করা হয়েছে হিটম্যানকে।
If India lose this Test Match, Rohit Sharma should immediately hand over Captaincy to Bumrah to give India an outside chance to still win this series and qualify for the WTC final. He is clueless in Tests both with batting & captaincy. #INDvsAUS #BGT2024
— Sunderdeep - Volklub (@volklub) December 15, 2024
একজন নেটিজেন লিখেছেন ট্রাভিস হেডকে নিয়ে কোনও পরিকল্পনাই নেই ভারত অধিনায়কের। তঁার বিরুদ্ধে কোনও লেফট আর্ম বোলারকে বল করানো হল না। কোনও বোলার রাউন্ড দ্য উইকেট বল করলেন না। ফলে ভারতের বিরুদ্ধে আরও একটা শতরান করে গেলেন হেড। ফলে রোহিতের পরিবর্তে বুমরাহকে টেস্টে স্থায়ী অধিনায়ক করার দাবি উঠে গেল।
Rohit Sharma Captaincy made Travis head look like peak Adam Gilchrist 😭 pic.twitter.com/Hl66FDl0LS
— Suprvirat (@ishantraj51) December 15, 2024
যদি ভারত বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, ইংল্যান্ড সিরিজে সিনিয়রদের নিয়ে ভাবনা চিন্তা করতে পারে বিসিসিআই। এই সিরিজে আগামী ম্যাচগুলির ফলাফল ভালো না হলে সিনিয়র চারজন ক্রিকেটারকে নিয়েও ভাবনা চিন্তা করা হবে।' অশ্বিনের বিকল্প ওয়াশিংটন ভালো খেলেছেন, রোহিত একেবারেই ছন্দে নেই। একইসঙ্গে কোহলিও ভালো জায়গায় নেই।












Click it and Unblock the Notifications