AUS vs IND: বিমানবন্দরে পথভোলা যশস্বী ভাঙতে চলেছেন সচিনের রেকর্ড, সুন্দরের নতুন নাম দিলেন সরফরাজ

AUS vs IND: ক্যানবেরা থেকে গতকালই ভারতীয় দল পৌঁছে গিয়েছিল অ্যাডিলেডে। আজ অ্যাডিলেড ওভালে দিন-রাতের টেস্টের মহড়া সারলেন রোহিত শর্মারা।

বিরাট কোহলির ডান পায়ের হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধা থাকলেও তা গুরুতর কিছু নয় বলেই জানা গিয়েছে। রোহিত শর্মা এদিন সহকারী কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে নেটে ব্যাটিং প্রস্তুত সারেন।

AUS vs IND

পারথে প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত। ক্যানবেরায় মানুকা ওভালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও রান পাননি ভারত অধিনায়ক। যদিও তিনি চেনা ছন্দে ফিরতে মরিয়া। রোহিতের পাশাপাশি নেটে ব্যাটিং করলেন ঋষভ পন্থ, যিনি গোলাপি বলে প্রস্তুতি ম্যাচে ব্যাট করেননি।

এরই মধ্যে যশস্বী জয়সওয়াল সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙার সম্ভাবনা জোরালো করেছেন। অ্যাডিলেডে না হলেও সিরিজের তৃতীয় টেস্টে মাস্টার ব্লাস্টারের নজির ভেঙে দিতেই পারেন যশস্বী। সেজন্য তাঁর দরকার আর ২৮২ রান।

২০১০ সালে সচিন ১৪টি টেস্ট ম্যাচের ২৩টি ইনিংসে ১৫৬২ রান করেছিলেন, গড় ৭৮.১০। সর্বাধিক স্কোর ছিল ২১৪। চলতি বছর যশস্বী ১২টি টেস্টে তিনটি শতরান ও সাতটি অর্ধশতরান-সহ ১২৮০ রান করেছেন। গড় ৫৮.১৮। ফলে ১৪ বছর আগে ক্যালেন্ডার ইয়ারে টেস্টে সচিনের করা সর্বাধিক রানের রেকর্ডটি টপকে যেতেই পারেন যশস্বী।

যশস্বী অবশ্য অ্যাডিলেড যাওয়ার সময় বিমানবন্দরে আটকে পড়েন। তিনি পথনির্দেশ বুঝতে ভুল করাতেই বিপত্তি। যেদিকে যাওয়ার কথা নয় সেদিকে গিয়ে কাঁচের দেওয়ালের সামনে আটকে পড়েন ভারতীয় ওপেনার। বিষয়টি খেয়াল করেন রোহিত শর্মা, শুভমান গিলরা।

পরে অবশ্য তিনি টিম বাসে উঠতে পারেন, কিছুটা সময় নষ্টের পর। এটি জানা গিয়েছে, বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে। এয়ারপোর্ট থেকে টুপি কিনেছেন ওয়াশিংটন সুন্দর। তা নিয়ে বেশ মজা করতে দেখা গিয়েছে সরফরাজ খানকে।

তিনি বলেন, এই টুপি পরলে সুন্দরকে মোগ্যাম্বোর মতো লাগবে? অমরীশ পুরী অভিনীত ছবিটি সুন্দর দেখেছেন কিনা তা জানতে চাইলে সুন্দর বলেন, দেখেননি। ফলে মোগ্যাম্বো নামকরণের কারণ প্রথমে বুঝতে পারেননি ভারতীয় অলরাউন্ডার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+