AUS vs IND: ব্রিসবেনে বিপাকে ভারত, দ্বিতীয় দিনে জোড়া শতরানে অস্ট্রেলিয়ার দাপট, ৫ শিকার বুমরাহর

AUS vs IND: গাব্বা টেস্টে বিপাকে ভারত। কাল ও মঙ্গলবার ব্রিসবেনে ভালো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টেস্টের শেষ দিনেও হতে পারে বৃষ্টি।

ফলে টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয় দিনের শেষে যা পরিস্থিতি তাতে এই টেস্টে অস্ট্রেলিয়া অন্তত হারছে না। পুরো খেলা হলে চাপ থাকবে ভারতের উপরেই।

AUS vs IND

টস জিতে গতকাল ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বৃষ্টিতে প্রথম দিনে ১৩.২ ওভারের বেশি খেলা হয়নি। অস্ট্রেলিয়ার স্কোর ছিল বিনা উইকেটে ২৮। আজ দ্বিতীয় দিনের শেষে অজিদের রান গিয়ে পৌঁছেছে ১০১ ওভারে ৭ উইকেটে ৪০৫ রানে।

ট্রাভিস হেড টানা দ্বিতীয় শতরান হাঁকিয়ে এদিন থামলেন ১৬০ বলে ১৫২ রানে। তাঁর ইনিংসে রয়েছে ১৮টি চার। ১২টি চারের সাহায্যে স্টিভ স্মিথ করলেন ১৯০ বলে ১০১। প্রথম সেশনে তিনটি ও তৃতীয় সেশনে চারটি উইকেট পেয়েছেন ভারতীয় পেসাররা।

উসমান খোয়াজা ৫৪ বলে ২১, নাথান ম্যাকসুইনি ৪৯ বলে ৯, মার্নাস লাবুশেন ৫৫ বলে ১২, মিচেল মার্শ ১৬ বলে ৫ ও অধিনায়ক প্যাট কামিন্স ৩৩ বলে ২০ রান করেন। উইকেটকিপার অ্যালেক্স ক্যারি ৪৭ বলে ৪৫ ও মিচেল স্টার্ক ৭ বলে ৭ রানে অপরাজিত আছেন।

জসপ্রীত বুমরাহ সাতটি মেডেন-সহ ২৫ ওভারে ৭২ রান দিয়ে পাঁচটি উইকেট পেয়েছেন। মহম্মদ সিরাজের ২২.২ ওভারের চারটি মেডেন, ৯৭ রান দিয়ে তিনি নিলেন ১ উইকেট। নীতীশ কুমার রেড্ডি ১টি মেডেন-সহ ১৩ ওভারে ৬৫ রান খরচ করে একটি উইকেট নেন। আকাশ দীপ পাঁচটি মেডেন-সহ ২৪.৪ ওভারে ৭৮ ও রবীন্দ্র জাদেজা ২টি মেডেন-সহ ১৬ ওভারে ৭৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। নীতীশের ইকনমি ৫, জাদেজার ৪.৭৫।

ভারতীয় পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম সেশনে অজিরা সতর্কভাবেই খেলছিল। মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪৩ ওভারে ৩ উইকেটে ১০৪। চা বিরতিতে সেটাই গিয়ে দাঁড়ায় ৭০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রানে। এরপর দিনের খেলা শেষের আগে অজিরা চারশো পার করে ফেলল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+