Asian Games 2026: জাপানের এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট, ভারত ফের নামবে সোনার লক্ষ্যে
Asian Games 2026: এশিয়ান গেমসের আগামী বছর বসবে জাপানে। আইচি-নাগোয়ায় গেমস হবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
এশিয়ান গেমসে থাকছে ৪১ রকমের খেলা। তার মধ্যে থাকছে ক্রিকেটও। উল্লেখ্য, ভারতের পুরুষ ও মহিলা দল এশিয়ান গেমস ক্রিকেটে খেতাব ধরে রাখার লক্ষ্যে নামবে।

অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং আয়োজক কমিটির মধ্যে হওয়া সাম্প্রতিক বৈঠকে বিংশ এশিয়ান গেমসে ক্রিকেট রাখার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ক্রিকেটের পাশাপাশি গেমসে রাখা হচ্ছে মিক্সড মার্শাল আর্টসও।
চলতি সপ্তাহে আরও এক দফায় বৈঠক হবে। তাতে ঠিক হবে টি২০ ফরম্যাটের ক্রিকেটে কটি দল গেমসে অংশ নেবে। হাংঝৌয়ে সর্বশেষ এশিয়ান গেমসের ক্রিকেটে পুরুষদের বিভাগে ১৪টি ও মহিলাদের বিভাগে ৯টি দল অংশ নিয়েছিল। ভারত দুই বিভাগেই সোনা জেতে।
কোথায় ক্রিকেট অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। টি২০ বিশ্বকাপের জন্য নিউ উয়র্কে অস্থায়ী স্টেডিয়াম তৈরি করেছিল আইসিসি। জাপানেও তেমন মডুলার স্টেডিয়াম হবে কিনা তাও অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং আয়োজক কমিটি এআইএনএজিওসির বৈঠকে আলোচনা হবে।
তবে জানা যাচ্ছে, ক্রিকেট হবে আইচিতেই। জায়গাটি চূড়ান্ত হওয়া বাকি। ওসিএ বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ক্রিকেট এমনিতেই জনপ্রিয়। সেই সঙ্গে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেও থাকবে টি২০ ফরম্যাটের ক্রিকেট। ক্রিকেট এশিয়ান গেমসে থাকায় আগ্রহ থাকবে তুঙ্গে। উল্লেখ্য, ১৯০০ সালের অলিম্পিক্সে ক্রিকেট ছিল। সেবার দুই দল অংশ নিয়েছিল। গ্রেট ব্রিটেন ১৫৮ রানে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জাপানের এশিয়ান গেমসে ৪৫টি দেশের ন্যাশনাল অলিম্পিক কমিটি অংশ নেবে। প্রতিযোগী ও অফিসিয়ালদের সংখ্যা থাকবে ১৫ হাজারের আশেপাশে। কুরাশ, জুজিৎসু, মিক্সড মার্শাল আর্টস-সহ ৬টি নতুন খেলা থাকবে আসন্ন এশিয়ান গেমসে।
এশিয়ান গেমসে দক্ষিণ এশিয়ার দেশগুলিই দাপট দেখিয়ে এসেছে। ২০১০ সালে বাংলাদেশ পুরুষদের ক্রিকেটে সোনা জেতে, ২০১৪ সালে জেতে শ্রীলঙ্কা। ২০২২ সালের এশিয়ান গেমস হয় ২০২৩ সালে। ভারত পুরুষ ও মহিলা বিভাগে সোনার দখল নেয়।
২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে পাকিস্তান সোনা জেতে। আফগানিস্তান বিগত তিনটি এশিয়ান গেমসের ক্রিকেটে পুরুষদের বিভাগে রুপো জেতে। কাল ওসিএ কো-অর্ডিনেশন কমিটির বৈঠক রয়েছে। তাতে বিভিন্ন খেলার পাশাপাশি থাকা-খাওয়া, যাতায়াত, অ্যাক্রিডিটেশন, মার্কেটিং, টিকিট বিক্রি এবং তথ্য-প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।
-
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে তোপ দেগে পà§à¦°à¦¶à§à¦¨ তà§à¦²à¦²à§‡à¦¨ মমতা -
'মেঘের আড়ালে থেকে খেলবেন না, সামনে à¦à¦¸à§‡...'! নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশনকে কটাকà§à¦· মমতার, আর কী বললেন? -
তৃণমূলের পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেà¦à¦¿à¦“য়েটরা -
বাড়বে জয়ের মারà§à¦œà¦¿à¦¨, à§§ লাখ à¦à§‹à¦Ÿ টারà§à¦—েট করে পà§à¦°à¦šà¦¾à¦° শà§à¦°à§ দিলীপ ঘোষের -
বিবেচনাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦° ইসà§à¦¯à§: ২১ লকà§à¦· নামের নিষà§à¦ªà¦¤à§à¦¤à¦¿, কবে বেরবে সাপà§à¦²à¦¿à¦®à§‡à¦¨à§à¦Ÿà¦¾à¦°à¦¿ তালিকা? জানà§à¦¨ -
à¦à§‹à¦Ÿà§‡à¦° দিনকà§à¦·à¦£ ঘোষণার পরই তৎপর বিজেপি, পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকা চূড়ানà§à¦¤ করতে বৈঠক -
বাংলায় ৬০ লকà§à¦· বিচারাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦°à¦¦à§‡à¦° à¦à¦¬à¦¿à¦·à§à¦¯à§Ž অনিশà§à¦šà¦¿à¦¤, নজর সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° রায়ে -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পরই তৎপরতা, মà§à¦–à§à¦¯à¦®à¦¨à§à¦¤à§à¦°à§€à¦° কেনà§à¦¦à§à¦° à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡ কেনà§à¦¦à§à¦°à§€à§Ÿ বাহিনীর টহল শà§à¦°à§ -
কমিশন ও বিজেপি নারীবিরোধী, বাংলা-বিরোধী, মনà§à¦¤à¦¬à§à¦¯ মমতার -
তিন রাজà§à¦¯à§‡ à¦à¦• আসনে বহৠপà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€, রাজà§à¦¯à¦¸à¦à¦¾ à¦à§‹à¦Ÿà§‡ শà§à¦°à§ রিসরà§à¦Ÿ রাজনীতি -
à¦à§‹à¦Ÿà§‡à¦° আগে কড়া কমিশন, পাà¦à¦š রাজà§à¦¯à§‡ আদরà§à¦¶ আচরণবিধি মানতে আট দফা নিরà§à¦¦à§‡à¦¶ -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পর বড় রদবদল! ডিজিপি ও কলকাতার পà§à¦²à¦¿à¦¶ কমিশনার বদলাল নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন, নতà§à¦¨ দায়িতà§à¦¬à§‡ কারা?












Click it and Unblock the Notifications