মুখ খুললেন পাক অধিনায়ক, ভারতের কাছে পরাজয়ের পর কী বললেন সলমন?
গ্রুপ পর্বের খেলায় পাকিস্তান ভারতের কাছে পরাজয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখে কুলুপ এঁটেছিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। গ্রুপ পর্বে ভারতের কাছে হারে পাকিস্তান। সেসময় ভারতের ক্রিকেটাররা হাত মেলাননি পাকিস্তানের ক্রিকেটারদের সাথে। আমিরশাহি ও সুপার ফোরে ভারতের সঙ্গে খেলার আগেও পাকিস্তান একটানা দুটি সাংবাদিক বৈঠকে অংশ নেয় নি।
যদিও রবিবার হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেষমেশ মুখ খুললেন পাক অধিনায়ক সলমন। কিন্ত এদিনও ম্যাচ শেষের পর দুদলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা যায় নি। তবে আগের মত ড্রেস আপ রুমের দরজা বন্ধ করে দেওয়া হয় নি। ভারতীয় ক্রিকেটাররা আম্পায়ারদের সাথে হাত মিলিয়ে মঞ্চের সামনে গল্প করছিলেন আর এর অনতিদূরেই দাঁড়িয়েছিলেন পাক অধিনায়ক সলমন ও কোচ মাইক হেসন।

সবসময়ই ইঙ্গিত পাওয়া গিয়েছিল সলমন কথা বলতে পারেন। আর শেষমেশ সেটাই হল। ভারতের কাছে হারের পর পাক অধিনায়ক সলমন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন," আমরা এখন পর্যন্ত সঠিক ম্যাচ খেলতে পারিনি, তবে ধীরে ধীরে উন্নত হচ্ছে। আজকের শুরুটা ভালো ছিল। কিন্ত পাওয়ার প্লে তে ম্যাচটা কেড়ে নিল ওরা। আরও অন্তত ১০ থেকে ১৫ রান করা উচিত ছিল কারণ ব্যাট শুরুর প্রথম দশ ওভারের পরে আমাদের স্থানের দিকে তাকালে এটাই মনে হয়। এই মাঠে ১৭০ থেকে ১৮০ লড়াকু স্কোর যদিও ভারত পাওয়ার প্লে তে ভাল খেলেছে, যা দুই দলের ব্যাবধান গড়ে দিয়েছে।
এদিনের ম্যাচ থেকেও ভালো দিক খুঁজে পেয়ে সলমন বলেছেন যেভাবে তাদের খেলোয়াড়রা ব্যাট ও বল করেছে তাতে অনেক ইতিবাচক দিক রয়েছে। অন্য শহরে আলাদা পরিস্থিতিতে পরের ম্যাচটা খেলতে হবে বলে মনে করে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications