Asia Cup 2023: মাঠের প্রতিদ্বন্দ্বিতা ভুলে আড্ডায় মাতলেন‌ বিরাট-রউফ, সৌজন্য দেখালেন রোহিতও, দেখুন ভিডিও

মাঠে তাঁরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে তাঁদের সম্পর্কটা আর পাঁচজন বন্ধুর মতোই। শনিবাসরীয় বিকেলে ক্যান্ডিতে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ বিরাট কোহলি, অন্যদিকে পাক বোলিংয়ের অন্যতম ভরসা হ্যারিস রউফ। মহারণের ২৪ ঘণ্টা আগে তাঁদের দেখা গেল একেবারে ভিন্ন মেজাজে। যা ঝড় তুলেছে সমাজ মাধ্যমে।

ম্যাচের আগের দিন সন্ধ্যায় ক্যান্ডিতে অনুড়শীলনে নেমেছিল ভারত পাকিস্তান দুই দল। সেখানে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। মাঠের লড়াই ভুল আড্ডায় মাতলেন দুই দলের ক্রিকেটাররা। পাকিস্তান বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরাট কোহলিকে দেখতে পেয়েই এগিয়ে গেলেন হ্যারিস রউফ। হাসি মুখে দীর্ঘসময় কথা হল দুই তারকার।

ভারত পাক

ভারতের এশিয়া কাপ অভিযান শুরুর আগের অনুশীলনে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেই আড্ডায় মাতলেন। শুধু বিরাট রউফ নয় একইসঙ্গে রোহিত শর্মাও কয়েকজন পাক ক্রিকেটারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন।

শুক্রবার ক্যান্ডিতে ভারত এবং পাকিস্তান একই সঙ্গে অনুশীলনে নেমেছিল। তাই মাঠেই দেখা হয়ে যায় রউফ এবং কোহলির। কোহলি নিজেই হাসতে হাসতে এগিয়ে যান রউফের দিকে। পাক পেসারকে বুকে জড়িয়ে ধরেন। বেশ কিছুক্ষণ কথা হয় দুই দলের দুই মহারথীর। তার পরে সাজঘরে ফেরার সিঁড়িতে দাঁড়িয়েও বেশ কিছুক্ষণ পাক ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বিরাট।


শাদাব খানের সঙ্গে অনেক ক্ষণ কথা বলতে দেখা যায় কোহলিকে। তাঁর ব্যাট নেড়েচেড়ে দেখেন কোহলি। কিছু ক্ষণ পরে সেখানে যোগ দেন শাহিন আফ্রিদি এবং রউফ। তাঁদের সঙ্গেও বেশ কিছু ক্ষণ কথা হয়। এর পর কোহলি নিজেদের সাজঘরে ফিরে যান। এই ছবির কোলাজগুলোই ভারত পাক ম্যাচের ইউএসপি।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনেও পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিরাট কোহলির প্রতি ফের একবার শ্রদ্ধা প্রদর্শন করেন। তিনি যখন খেলা শুরু করেছেন সেই সময় কোহলির থেকে অনেক উপদেশ বাবর পেয়েছেন, বলে জানিয়েছেন তিনি।

ভারত পাক

পাক অধিনায়ক আরও উল্লেখ করেছেন, 'আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি যখন আমার ক্রিকেট জীবন শুরু করি, আমি ওর অনেক সাক্ষাৎকার শুনেছি। ২০১৯ সালে আমি বিরাটের সঙ্গে কথাও বলেছিলাম। ওই আলোচনা আমাকে অনেক সাহায্য করেছিল ক্রিকেটীয় দিক থেকে। আমি এ সম্পর্কে বিস্তারিত বলতে পারব না।'

মাঠের লড়াই থাকবে, থাকবে কূটনৈতিক লড়াইও। কিন্তু ভারত পাক ম্যাচ সৌভ্রাতৃত্বের একটা প্রতীক হয়েই থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+