Asia Cup 2023: কলম্বোয় বিরাট শতরান, একদিনের ক্রিকেটে নতুন মাইলস্টোন কোহলির
প্রথম পর্বের ম্যাচে ব্যাট হাতে রান পাননি। তবে সুপার ফোরের ম্যাচে ভক্তদের প্রত্যাশা পূরণ করলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে ৪৭তম শতরানটা এশিয়া কাপ থেকেই সেরে নিলেন কিং কোহলি। সেঞ্চুরি করতে খেললেন ৮৪ বল । একইসঙ্গে একদিনের ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলস্টোনও পেরিয়ে গেলেন বিরাট।
রবিবার যেখানে শেষ করেছিলেন সোমবার সেখান থেকেই শুরু করলেন কিং কোহলি। ব্যাট হাতে আগেই ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন। এশিয়া কাপের মেগা মঞ্চেই বিশ্বকাপের ট্রেলার দেখিয়ে দিলেন কোহলি। সোমবার শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহরা কোনও উত্তরই খুঁজে পেলেন না বিরাটের ব্যাটের সামনে।

ফর্মে থাকলে বিশ্ব সেরা পেস অ্যাটাকও যে তার সামনে শিশু, তা মহারণেই বুঝিয়ে দিলেন বিরাট। তাঁর আগ্রাসী ব্যাটিং গত বছর টি২০ বিশ্বকাপে ভারতকে জয় এনে দিয়েছি্ল। এবার পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন কিং কোহলি।
শতরান করার পথে বিরাট মেরেছেন ৬টি চার এবং দুটি ছক্কা। শতরান করার পর তাঁর মুখে অভিব্যক্তিই বুঝিয়ে দিচ্ছিল চাপ মুক্তির আনন্দ কতটা। তিনি যে বড় মঞ্চের ক্রিকেটার তা আরও একবার প্রমাণ দিলেন কোহলি। এই শতরানের ফলে একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা পৌছালো ৪৭, সচিন তেন্ডুলকরের থেকে মাত্র ২ ধাপ পিছনে। কারণ একদিনের ক্রিকেটে মাস্টারের সতরানের সংখ্যা ৪৯।

একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে তৃতীয় শতরান কোহলি। বিরাট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি, বাংলাদেশের বিরুদ্ধে চারটি, ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪টি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯টি এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি শতরান করেছেন।
একই ভেন্যুতে সর্বাধিক শতরানের নিরিখে হাসিম আমলাকে ছুঁয়ে ফেললেন কোহলি। সেঞ্চুরিয়ানে আমলা চারটি শতরান আছে। কলম্বোর প্রেমদাসাতেও চারটি সেঞ্চুরি হাঁকালেন বিরাট। একই ভেন্যুএত তিনটি শতরনা করেছেন জাহির আব্বাস(লাহোর), শাহীদ আনোয়ার(শারজা, জয়সূর্য(সিডনি), ডি কক(সেঞ্চুরিয়ান), রোহিত শর্মা(বার্মিংহাম)।
Fastest to 13000 ODI runs.
— BCCI (@BCCI) September 11, 2023
Take a bow, @imVkohli 🙌🙌#TeamIndia pic.twitter.com/UOT6HsJRB2
শুধু শতরান নয় একইসঙ্গে একদিনের ক্রিকেটে নতুন মাইলফলক গড়লেন কোহলি। একদিনের ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রানের মালিক হলেন কি কোহলি। ২৭৭ ইনিংসেই এই কীর্তির মালিক হলেন বিরাট।
এরআগে দ্রুততমের নিরিখে এই ক্লাবের সদস্য ছিলেন চারজন। সনৎ জয়সূর্য করেছেন ৪১৬ ম্যাচে, কুমার সাঙ্গাকারা করেছেন ৩৬৩ ম্যাট খেলেছে। সচিন এবং পন্টিং করেছেন ৩২১ এবং ৩৪১ ম্যাচ খেলেছ।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications