Asia Cup 2023: এশিয়া কাপে টস জিতে ব্যাটিং নিলেন রোহিত, পাকিস্তানের বিরুদ্ধে নেই শামি, ভারতের একাদশে কারা?
Asia Cup 2023: এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে মহম্মদ শামিকে দলে রাখল না ভারত। বৃষ্টিতে টস নির্ধারিত সময়ে হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। হাল্কা বৃষ্টিও হচ্ছিল। আকাশ ছিল মেঘলা। যদিও সঠিক সময়েই টস হয়েছে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ব্যাটিং নিয়েছেন। ভারত খেলছে দুই স্পিনারে। জোরে বোলিং করবেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ডিয়া ও শার্দুল ঠাকুর। পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়েই এই ম্যাচ খেলছে।

চোট সারিয়ে ভারতীয় দলে কামব্যাক করলেন শ্রেয়স আইয়ার। জসপ্রীত বুমরাহ টি ২০ দলে প্রত্যাবর্তনের পর আজ ওডিআই দলে প্রত্যাবর্তন করলেন। রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব সামলাবেন পেস আক্রমণ। মহম্মদ শামিকে না রাখা নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত। ২০১৯ সালের পর এই প্রথম ওডিআই ফরম্যাটে মুখোমুখি ভারত-পাকিস্তান।

ভারতীয় দলের তরফে আজ যে একাদশ প্রকাশ করা হয়েছে তাতে তিনে রয়েছে ঈশান কিষাণের নাম। বিরাট কোহলির নাম রয়েছে চারে। শ্রেয়স আইয়ার পাঁচে। এই অর্ডারেই ব্যাটিং লাইন আপ সাজানো হবে কিনা সেদিকে রয়েছে সকলের নজর।
In the ZONE! 👌 👌
— BCCI (@BCCI) September 2, 2023
Follow the match ▶️ https://t.co/hPVV0wT83S#AsiaCup2023 | #TeamIndia | #INDvPAK pic.twitter.com/mlKMAQtxX1
বাবর আজম হোম ক্যাপ্টেন হিসেবে কয়েন তোলেন, রোহিত শর্মা হেড কল করেন। টস জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে রোহিত বলেন, আবহাওয়ার বিষয়টি নিয়ে চিন্তা করছি না। পরিস্থিতি বুঝে চ্যালেঞ্জ মোকাবিলাই লক্ষ্য। বেঙ্গালুরুতে ৬ দিনের অনুশীলন শিবির ভালোই হয়েছে। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে ভালো মানের দলই থাকে। এই টুর্নামেন্টে আমরা কেমন খেলি সেটাই দেখার।
শ্রেয়স আইয়ারের কথায়, যখন আরোগ্যলাভের প্রক্রিয়ায় ছিলাম তখনও ভাবিনি এশিয়া কাপে খেলতে পারব। ফলে আজকের ম্যাচের জন্য সুপার এক্সাইটেড। বিশ্বের ১ নম্বর দল পাকিস্তান। পাকিস্তানের বোলাররাও দারুণ। বল দেখে খেলাই লক্ষ্য। বাবর আজম জানান, তিনিও টস জিতলে ব্যাটিংই নিতেন। গত দেড় মাসে শ্রীলঙ্কায় বেশ কিছু ম্যাচ খেলেছে পাকিস্তান। ফলে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ
পাকিস্তান- ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।












Click it and Unblock the Notifications