Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ধুয়ে গেল বৃষ্টিতে, সুপার ফোরে বাবররা

Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। আজ পাল্লেকেলে স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বিশ্বের ১ নম্বর ওডিআই দলের সামনে ভারত ২৬৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছিসল।

কিন্তু বৃষ্টির জেরে পাকিস্তান আর ব্যাট করতেই নামতে পারেনি। মাঝে একবার বৃষ্টি থামায় খেলা শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছিল। কিন্তু ফের প্রবল বৃষ্টি নামায় শেষ অবধি ম্যাচ আর চালানো যায়নি। এর ফলে পাকিস্তান পৌঁছে গেল সুপার ফোরে।

Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ধুয়ে গেল বৃষ্টিতে

মুলতানে নেপালকে ২৩৮ রানে হারিয়ে শ্রীলঙ্কা গিয়েছিল পাকিস্তান। আজকের ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় পাকিস্তান অপরাজেয় থেকেই পৌঁছে গেল শেষ চারে। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে। ভারত সোমবার খেলবে নেপালের বিরুদ্ধে। সেই ম্যাচে রোহিত শর্মাদের জয় পেতে খুব একটা বেগ পেতে হবে না।

এমনকী প্রাকৃতিক কারণে ওই ম্যাচটি ভেস্তে গেলেও রোহিতরা সুপার ফোরে চলে যাবেন। কেন না, আজ ভারত ও পাকিস্তান দুই দলই ১ পয়েন্ট করে সংগ্রহ করেছে। সেক্ষেত্রে ১০ সেপ্টেম্বর ফের ভারত-পাকিস্তান দ্বৈরথের সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের তারকারা ব্যর্থ হলেও ব্যাট হাতে আজ ভরসা দিলেন হার্দিক পাণ্ডিয়া ও ঈশান কিষাণ।

আজকের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হার্দিক পাণ্ডিয়া ৮৭ ও ঈশান কিষাণ ৮২ রান করেন। রোহিত শর্মা ১১, শুভমান গিল ১০, বিরাট কোহলি ৪, শ্রেয়স আইয়ার ১৪, রবীন্দ্র জাদেজা ১৪, শার্দুল ঠাকুর ৩, কুলদীপ যাদব ৪, জসপ্রীত বুমরাহ ১৬ রান করেন। মহম্মদ সিরাজ অপরাজিত থাকেন ১ রানে।

Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ধুয়ে গেল বৃষ্টিতে,

এশিয়া কাপে এই প্রথম পাকিস্তানের পেসাররা ভারতের সব কটি উইকেটই দখল করলেন। একদিনের আন্তর্জাতিকে এমন ঘটনা ঘটল ১৯ বছর পর। শাহিন শাহ আফ্রিদি ৩৫ রানে চারটি, নাসিম শাহ ৩৬ রানে তিনটি ও হ্যারিস রউফ ৫৮ রান খরচ করে তিনটি উইকেট নেন। কাল এশিয়া কাপে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে।

নেপাল ম্যাচে ভারত পাচ্ছে না লোকেশ রাহুলকে। তাঁর ফিটনেস টেস্ট ৪ তারিখ হওয়ার কথা। আজ ভারতের একাদশে রাখা হয়নি মহম্মদ শামিকে। তবে শার্দুল ঠাকুর ব্যাট হাতে ভরসা দিতে পারলেন না। ভারতের বোলিং আক্রমণের বড় পরীক্ষা হতো পাকিস্তানের শক্তিশালী ব্যাটারদের বিরুদ্ধে। সেটিও হলো না। ফলে সুপার ফোরে পাকিস্তান দ্বৈরথের আগে ভারতের প্রস্তুতিও মাঠে মারা গেল বৃষ্টির কারণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+