India vs Pakistan Live Updates: ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত, সুপার ফোরে চলে গেলেন বাবররা

India vs Pakistan Live Updates: এশিয়া কাপে আজ ক্য়ান্ডির অদূরে পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম একদিনের আন্তর্জাতিকের ফরম্যাটে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ।

এশিয়া কাপে গ্রুপ এ-র এই হাইভোল্টেজ ম্যাচের স্কোর ও টাটকা খবরের জন্য নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

India vs Pakistan Live Updates: এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান

Sep 02, 2023, 9:54 pm IST

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-পাক ম্যাচ

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-পাকিস্তান ম্যাচ। সুপার ফোরে বাবর আজমরা।
Sep 02, 2023, 8:16 pm IST

আবার বৃষ্টি

ভারতের ব্য়াটিং শেষ হওয়ার পরেই ফের বৃষ্টি নেমেছে ক্যান্ডির পাল্লেকেলেতে। ম্যাচ হলেও কমতে পারে ওভার।
Sep 02, 2023, 7:44 pm IST

ভারত ২৬৬ রানে শেষ

৪৮.৫ ওভারে ২৬৬ রানে শেষ ভারতের ইনিংস।
Sep 02, 2023, 7:43 pm IST

ভারতের নবম উইকেটের পতন

নাসিম শাহের বলে আউট কুলদীপ যাদব (১৩ বলে ৪)
Sep 02, 2023, 7:23 pm IST

৭ বলের ব্যবধানে তিন উইকেট হারাল ভারত

৪৩.১ ওভারে হার্দিক পাণ্ডিয়া আউট হন ৯০ বলে ৮৭ রান করে। এরপর ওই ওভারের শেষ বলেই রবীন্দ্র জাদেজা ২২ বলে ১৪ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার। ৪৫তম ওভারের প্রথম বলেই নাসিম শাহ ফেরালেন শার্দুল ঠাকুরকে (৩ বলে ৩)।
Sep 02, 2023, 6:50 pm IST

ঈশান কিষাণকে ফেরালেন হ্যারিস রউফ

ভারতের পঞ্চম উইকেটের পতন। ঈশান কিষাণ ৮১ বলে ৮২ রান করে হ্যারিস রউফের শিকার। ৩৭.৩ ওভারে ভারত ৫ উইকেটে ২০৪।
Sep 02, 2023, 6:32 pm IST

হার্দিক পাণ্ডিয়ার অর্ধশতরান

ঈশান কিষাণের পর অর্ধশতরান করলেন হার্দিক পাণ্ডিয়া। তিনি ৬২ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন
Sep 02, 2023, 6:08 pm IST

ঈশান কিষাণের অর্ধশতরান

ঈশান কিষাণের অর্ধশতরান
ভারতের ব্যাটিং বিপর্যয় সামলে ঈশান কিষাণের অর্ধশতরান। পাঁচে নেমে হাফ সেঞ্চুরি ৫৪ বল খেলে।
Sep 02, 2023, 5:00 pm IST

রোদ উঠেছে, খেলা শুরু

বৃষ্টিতে সাময়িক বন্ধ থাকার পর খেলা শুরু হয়েছে
Sep 02, 2023, 4:43 pm IST

ফের বৃষ্টিতে বন্ধ খেলা

আবার বৃষ্টি। পাল্লেকেলেতে ফের বন্ধ রয়েছে খেলা। ভারতের স্কোর ১১.২ ওভারে ৫ উইকেটে ৫১। শুভমান গিল ২৪ বলে ৬ ও ঈশান কিষাণ ৬ বলে ২ রানে অপরাজিত।
Sep 02, 2023, 4:29 pm IST

শ্রেয়স আইয়ারও ব্যর্থ

ভারতের তৃতীয় উইকেটের পতন। ৯ বলে ১৪ রান করে শ্রেয়স আইয়ার সাজঘরে ফিরলেন। হ্যারিস রউফের বলে ক্যাচ দিলেন ফখর জামানের হাতে।
Sep 02, 2023, 4:01 pm IST

তিনেই বিরাট

বিরাট কোহলি ব্যাট করতে নামলেন তিনে। ভারতীয় দলের তালিকায় তিনে নাম ছিল ঈশান কিষাণের। চারে ছিল বিরাটের নাম। ফলে জল্পনা চলতে থাকে তিনি চারে নামবেন কিনা। যদিও প্রথম থেকেই তিনি প্যাড পরে ছিলেন। রোহিত আউট হতেই মাঠে নামলেন।
Sep 02, 2023, 3:59 pm IST

শাহিনের বলে বোল্ড রোহিত

ভারতীয় ইনিংসে প্রথম আঘাত হানলেন শাহিন শাহ আফ্রিদি। ২২ বলে ১১ রান করে বোল্ড রোহিত শর্মাষ ভারতের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ১৫।
Sep 02, 2023, 3:56 pm IST

বৃষ্টিতে বন্ধ থাকার পর খেলা শুরু

বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর ফের শুরু হলো ভারত-পাকিস্তান দ্বৈরথ।
Sep 02, 2023, 3:39 pm IST

বৃষ্টিতে বন্ধ রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ

ভারতীয় ইনিংসে পঞ্চম ওভারে বৃষ্টি নামল। ভারতের স্কোর ৪.২ ওভারে বিনা উইকেটে ১৫। রোহিত শর্মা ১১ ও শুভমান গিল শূন্য রানে অপরাজিত রয়েছেন।
Sep 02, 2023, 2:56 pm IST

পাকিস্তান দল

পাকিস্তান- ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।
Sep 02, 2023, 2:56 pm IST

ভারতীয় দল

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ
Sep 02, 2023, 2:35 pm IST

একাদশে নেই শামি

ভারতীয় ওডিআই দলে ফিরলেন শ্রেয়স আইয়ার, জসপ্রীত বুমরাহ। নেই মহম্মদ শামি। শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও হার্দিক পাণ্ডিয়া পেস আক্রমণ সামলাবেন। দুই স্পিনারে খেলছে ভারত।
Sep 02, 2023, 2:31 pm IST

টস জিতল ভারত

টস জিতে ব্যাটিং নিল ভারত
Sep 02, 2023, 2:15 pm IST

বৃষ্টি চলছে

বৃষ্টি নেমেছে। দুই দলের ক্রিকেটাররা ড্রেসিংরুমে। আপাতত পিচ ও আউটফিল্ড ঢাকা রয়েছে।
Sep 02, 2023, 1:58 pm IST

পাকিস্তান একাদশ ঘোষণা করে দিয়েছে

পাকিস্তান একাদশ ঘোষণা করে দিয়েছে
ভারত টসের সময় একাদশ জানাবে। যদিও পাকিস্তান গতকালই একাদশ ঘোষণা করেছে। নেপাল ম্যাচের দলই অপরিবর্তিত। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একাদশ- ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।
Sep 02, 2023, 1:49 pm IST

নির্ধারিত সময়ে খেলা শুরু নিয়ে সংশয়

ভারত-পাকিস্তান নির্ধারিত সময়ে শুরু হওয়া নিয়ে সংশয়। আকাশ কালো মেঘে ঢাকা। ঢেকে রাখা হয়েছে পিচ ও আউটফিল্ডের অনেকটাই।
Sep 02, 2023, 1:47 pm IST

ভারত-পাকিস্তান দ্বৈরথ একটু পরেই

এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ। ইতিমধ্যেই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে দুই দলই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+