Asia Cup 2023: বিরাট ব্যর্থ হতেই আসরে গৌতম গম্ভীর, কোহলিকে বিঁধলেন 'ক্যাজুয়াল' কটাক্ষে

Asia Cup 2023: এশিয়া কাপে শুরুটা ভালো হলো না বিরাট কোহলির। পঞ্চম ওভারের শেষ বলে রোহিত শর্মাকে বোল্ড করে দিয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এই স্পেলে পরের ওভারেই তিনি ফেরান বিরাট কোহলিকে।

একদিনের আন্তর্জাতিকে কোনও ম্যাচে এই প্রথম বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই বোল্ড হলেন। সপ্তম ওভারের তৃতীয় বলটিতে বিরাটকে সাজঘরে ফেরান আফ্রিদি।

Asia Cup 2023: বিরাট ব্যর্থ হতেই আসরে গৌতম গম্ভীর

সাত বলে চার রান করে বোল্ড হন কিং কোহলি। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। নাসিম শাহের বলে একটি দৃষ্টিনন্দন চারও মারেন। কিন্তু তারপর আর বেশি সময় টিকতে পারেননি। শাহিন শাহ আফ্রিদির বলটি বিরাট অফ সাইডে পাঠিয়ে রান নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বল প্রথমে ব্যাট ও তারপর প্যাডে লেগে উইকেট ভেঙে দেয়।

কোহলিকে আউট হতে দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন গৌতম গম্ভীর। বিভিন্ন সময় গম্ভীরের সঙ্গে বিরাটের সম্পর্ক নিয়ে চর্চা চলেছে। আইপিএলের সময় দুজন উত্তপ্ত বাক্য বিনিময়েও জড়িয়েছিলেন। প্রায়ই বিরাটের সমালোচনা করতে শোনা যায় গম্ভীরকে। যদিও বিরাটও বারেবারেই বলেন, বাইরে কে কী বলছেন তা নিয়ে তিনি এবং দলের কেউ ভাবেন না।

Asia Cup 2023: বিরাট ব্যর্থ হতেই আসরে গৌতম গম্ভীর

এই অবস্থায় ফের বিরাটের সমালোচনা যেভাবে গম্ভীর করেছেন তা অন্য মাত্রা যোগ করেছে। গম্ভীর বলেন, এটা তো কোনও শটই নয়। না ফরওয়ার্ড, না ব্যাকফুটে। এটা ক্যাজুয়াল ছাড়া কিছুই বলা যায় না। শাহিন শাহ আফ্রিদির মতো কারও বোলিং সামলাতে গেলে এমনই পরিস্থিতি হয়। ফরওয়ার্ড না ব্যাকে, কোথায় গিয়ে খেলতে হবে তা নিয়ে দ্বিধায় ভুগতে হয়।

যদিও অপর ধারাভাষ্যকার তথা পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস বলেন, বিরাট আনলাকি। বল কিছুটা নীচু হওয়াতেই ব্যাটের সঠিক জায়গায় লাগেনি। ব্যাটের ভিতরের অংশে লেগেছে। তবে যেভাবে লেংথে বৈচিত্র্য শাহিন ঘটিয়েছেন তার প্রশংসা করতে হবে। উল্লেখ্য, বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর শুরু হলেই শাহিনের লেংথে পরিবর্তন লক্ষ্য করা যায়।

ওয়াকার ইউনিস এদিন বিরাটকে যে আনলাকি বলেছেন তাতে সায় দিয়েছেন ম্যাথু হেডেনও। তিনি বলেন, ইনসাইড এজ হয়ে বল স্টাম্পে লেগেছে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকলে বলটি অন্যত্র যেতে পারতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+