Vijay Hazare Trophy: ভূমিপুত্রর দলের কাছেই হারল রাজস্থান, প্রথমবার বিজয় হাজারে ট্রফি হরিয়ানার

Vijay Hazare Trophy: রাজস্থানের হয়ে ১৫ বছর খেলার পর ক্রিকেট সংস্থার উপর ক্ষোভ নিয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হরিয়ানা আস্থা দেখিয়েছিল। অধিনায়ক হয়ে সেই হরিয়ানাকেই প্রথমবার বিজয় হাজারে ট্রফি এনে দিলেন অশোক মেনারিয়া।

আজ রাজকোটে ফাইনালে হরিয়ানা ৩০ রানে রাজস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। ম্যাচ ও টুর্রামেন্টের সেরার পুরস্কার পেয়েছেন সুমিত কুমার।

Vijay Hazare Trophy: ভূমিপুত্রর দলের কাছেই হারল রাজস্থান

টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান তুলেছিল হরিয়ানা। ওপেনার অঙ্কিত কুমার ৯১ বলে সর্বাধিক ৮৮ রান করেন। অধিনায়ক অশোক মেনারিয়া ৯৬ বলে ৭০ রান করেন। অনিকেত চৌধুরী ৪৯ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন। আরাফত খান ২টি ও রাহুল চাহার পান ১টি উইকেট।

জবাবে খেলতে নেমে হরিয়ানা ১২ রানের মধ্যে তিন ও ৮০ রানে চার উইকেট হারালেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল। ৩৭.৩ ওভারে ২০১ রানের মাথায় পড়ে পঞ্চম উইকেট। ২৩৭ রানে পড়ে ষষ্ঠ উইকেট। সেখান থেকে মাত্র ২০ রানের মধ্যেই বাকি উইকেটগুলি পড়ে যায় হরিয়ানার।

ওপেনার অভিজিৎ তোমর ১২৯ বলে ১০৬ রান করেন। উইকেটকিপার ক্রুণাল সিং রাঠোর ৬৫ ববে ৭৯ রান করে আউট হতেই ধস নামে হরিয়ানার ব্যাটিং লাইন আপে। সুমিত কুমার ৬ ওভারে ৩৪ ও হর্ষল প্যাটেল ৯ ওভারে ৫০ রান দিয়ে তিনটি করে উইকেট নেন। অংশুল কম্বোজ ও রাহুল তেওয়াটিয়ার ঝুলিতে যায় ২টি করে উইকেট।

রাজস্থান ক্রিকেট সংস্থার কর্তাদের প্রতি ক্ষোভ নিয়ে রাজ্য ছাড়ার পর হরিয়ানার অধিনায়ক হয়েই দেশের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টে খেতাব জিতলেন। রাজস্থানের হয়ে দুই মরশুমে রঞ্জি ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে অশোক মেনারিয়ার। গত মরশুমেও রাজস্থানের অধিনায়ক ছিলেন।

কিন্তু চোট পাওয়ার পর রাজ্য দলের তরফে তেমন সহযোগিতা পাননি। দায়বদ্ধতা নিয়েও কটাক্ষ শুনতে হয়েছিল। সুমিত কুমার ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হলেন। ১৮৩ রান করার পাশাপাশি ১৮ উইকেট নিয়ে তিনিই টুর্নামেন্টের সেরার পুরস্কারের দখলও নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+