Ashes 2023: রুদ্ধশ্বাস পরিসমাপ্তি, বৃষ্টি বিঘ্নিত বার্মিংহামে শেষবেলায় বাজিমাত অস্ট্রেলিয়ার

প্রত্যাশা ছিল একটা টানটান সমাপ্তির, বাস্তবে হল তার থেকেও বেশি। টি টোয়েন্টির ধামাকার যুগেও কেন অ্যাশেজের আর্কষণ এতটুকুও কমেনি তা আরও একবার প্রমাণিত হল। বার্মিংহ্যামে প্রথম টেস্টে রুদ্ধশ্বাস পরিণতি হার মানাবে ওয়েব সিরিজের চিত্রনাট্যকেও। ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজের বোধন করল অস্ট্রেলিয়া।

শেষ দিনে অস্ট্রেলিয়া জেতার জন্য প্রয়োজন ছিল ১৭৪ রানের হাতে ছিল ৭ উইকেট। বৃষ্টি বিঘ্নিত শেষ দিনের ম্যাচের শুরুতেই ধাক্কা খায় অজিরা ব্যক্তিগত কুড়ি রানের মাথায় সাজ ঘরে ফেরেন বোল্যান্ড। ব্রডের শিকার হন অজি ব্যাটসম্যান। এরপর মঈন আলির বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ট্রাভিস হেডও।

অস্ট্রেলিয়া

প্রথম ইনিংসে অজি ব্যাটিংয়ে নায়ক খোয়াজা এই ইনিংসেও দলের হাল ধরেন। তাঁকে সঙ্গ দিতে থাকেন গ্রিন। অর্ধশতরান করে আউট হলেন খোয়াজা। ৬৫ রান করে বেন স্টোকের বলে আউট হলেন অজি ব্যাটসম্যান।

এই ম্যাচে অবশ্য নতুন একটা রেকর্ড গড়লেন খোয়াজা। পাঁচ দিনই ব্যাট করতে দেখা গেল উসমান খোয়াজাকে। প্রতি দিনই কিছু ক্ষণের জন্য হলেও ব্যাট করেছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।
৮ উইকেট হারিয়ে যখন হারের মুখে অস্ট্রেলিয়া, তখনই রুখে দাঁড়ালেন প্যাট কামিন্স। ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিলেন। ১৬ রান করে তাঁকে যোগ্য সঙ্গ দিলেন লিয়ঁ।

অস্ট্রেলিয়া

মঙ্গলবার সকাল থেকেই এজবাস্টনের আকাশ ছিল মেঘলা। বৃষ্টির জন্য প্রথম সেশন এ বল গড়াইনি। দ্বিতীয় সেশনে বেশ কিছুটা সময়ও নষ্ট হয়ে যায় অবশেষে দিনের মাঝে মাঝে সময় খেলা শুরু হয়।

প্রথম ইনিংসে ব্যাট করে ৮ উইকেট ৩৯৩ রান করেই ডিকলিয়ার করে দেয় ইংল্যান্ড। জো রুট শতরান করেন। প্রথম ইনিংসে খাদের কিনারা থেকে অজিদের উদ্ধার করেন উসমান খোয়াজা। সেঞ্চুরি করে দলের বিপদ বাঁচান। অজিদের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৬ রানে।

অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স এবং স্পিনার নাথান লিয়ঁ সামনে দ্বিতীয় ইনিংস ২৭৩ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের। চতুর্থ দিনের শেষ লগ্নে ব্রিটিশদের দেওয়া ২৮১ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে চতুর্থ ইনিংসের শুরুটা দারুণ করেছিল অজিরা। ডেভিড ওয়ার্নার এবং উসমান খোয়াজার ওপেনিং জুটি অবলীলায় খেলে দিচ্ছিলেন ব্রড, অ্যান্ডারসন, রবিনসন এবং মইন আলিকে। ৬১ রানে প্রথম উইকেটের পতন হয়।

অস্ট্রেলিয়া

দিনের একেবারে শেষ দিকে পরপর আউট হন মার্নাস লাবুশেন এবং স্টিভ স্মিথ। দুজনেই স্টুয়ার্ট ব্রডের শিকার। চলতি টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টির জন্য ম্যাচ অনেকটা সময় ধরে স্থগিত ছিল। যে কারণে চতুর্থ দিনে অতিরিক্ত সময় খেলা হয়।


পঞ্চম দিনের শেষবেলায় ফটোফিনিশ করল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে শুরুতেই জয় কিন্তু আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিল ব্যাগি গ্রিনদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+