BCCI: আইপিএল গভর্নিং কাউন্সিলে ফের অভিষেক, জয়ের নয়া ইনিংসে অভিনন্দন, জানুন বোর্ডের এজিএমের বড় সিদ্ধান্তগুলি
BCCI AGM: আজ বেঙ্গালুরুতে হয়ে গেল বিসিসিআইয়ের ৯৩তম বার্ষিক সাধারণ সভা। এই সভাতেই পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি গভর্নিং কাউন্সিলে নির্বাচিত হলেন অরুণ সিং ধুমল ও অভিষেক ডালমিয়া।
বেশ কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হলো এদিনের বৈঠকে। দলীপ ট্রফি নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে বলে বোর্ডসূত্রে খবর।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল ও আইপিএল গভর্নিং কাউন্সিল সদস্য অভিষেক ডালমিয়া আইপিএল গভর্নিং কাউন্সিলে ফের নির্বাচিত হলেন। ইন্ডিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশন মনোনীত ভি চামুণ্ডেশ্বরনাথও ফের গভর্নিং কাউন্সিলে থাকছেন।
২০২৩-২৪ অর্থবর্ষের আয়-ব্যয়ের হিসেব পাস করার পাশাপাশি বিসিসিআইয়ের জেনারেল বডি ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে অনুমোদন দিয়েছে। আইপিএল নিলামের জন্য আইপিএল গভর্নিং কাউন্সিলের সুপারিশগুলিকেও ছাড়পত্র দিয়েছে বিসিসিআই। যার মধ্যে রয়েছে প্লেয়ার রিটেনশন, রাইট-টু-ম্যাচ, স্যালারি ক্যাপের মতো বিষয়গুলি।
ন্যাশনাল ক্রিকেট আকাদেমির নবনির্মিত ক্যাম্পাস, সেন্টার অব এক্সেলেন্সের উদ্বোধন হয়েছে। যেভাবে পরিকল্পনার বাস্তবায়ন ঘটেছে তাতে বিসিসিআইয়ের কর্তাদের সাধুবাদ জানিয়েছে জেনারেল বডি।
সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআইয়ের লিগাল স্টেটাস সোসাইটি হিসেবেই থাকবে। আইপিএল-সহ বিসিসিআইয়ের কোনও টুর্নামেন্ট কোম্পানিতে পরিণত হবে না। বোর্ডসূত্রে খবর, এই প্রস্তাবটি রেখেছিলেন অভিষেক ডালমিয়া। জয় আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ায় তাঁকে অভিষেক অভিনন্দনও জানিয়েছেন।
আইসিসিতে প্রতিনিধিত্ব কে করবেন তা নিয়ে আজকের বৈঠকে আলোচনার কথা থাকলেও হয়নি বলে উল্লেখ রয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে। আপাতত জয় শাহই বোর্ডের প্রতিনিধিত্ব করে থাকেন। তিনি ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হচ্ছেন। পরে বিসিসিআই কর্তারা নিজেরাই আলোচনা করে প্রতিনিধির নাম ঠিক করবেন।
দলীপ ট্রফি এবার যেভাবে হয়েছে তাতে কিছু রাজ্য ক্রিকেট সংস্থা আপত্তি জানিয়েছে। নির্বাচকরা যেভাবে ইন্ডিয়া এ, বি, সি ও ডি দল বেছেছেন তা নিয়েও ক্ষোভ রয়েছে। যে উদ্দেশ্য নিয়ে দলীপ ট্রফি আয়োজন তা সাধিত হয়নি বলেই অধিকাংশের অভিমত। ফলে পরবর্তীকালে দলীপ জোনাল বা আঞ্চলিক ফরম্যাটে ফিরতে পারে।
অনেক তারকাকে এবার দলীপে খেলতে দেখা গিয়েছিল। যদিও যোগ্য অনেকেই বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ। আগামী বছর থেকে পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চল- এই ৬ দলকে নিয়ে ইন্টার-জোনাল টুর্নামেন্ট আকারে দলীপ ট্রফি হবে। আগে তা হতো পাঁচটি অঞ্চলের দল নিয়ে। ফলে নতুনভাবে দলীপের ফরম্যাট চূড়ান্ত করা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications