Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের ব্যাটিং বিপর্যয়ে অভিষেকের লড়াই ব্যর্থ, মেলবোর্নে অস্ট্রেলিয়া এগিয়ে গেল টি২০ সিরিজে

প্রথম টি২০ আন্তর্জাতিক ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। তবু ভারতীয় ব্যাটাররা ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। যদিও মেলবোর্নে ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং লাইন আপ।

যার জেরে এমসিজিতে একপেশে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। রবিবার হোবার্টে তৃতীয় টি২০ আন্তর্জাতিক।

টস জিতে অস্ট্রেলিয়া ফিল্ডিং নেয়। জশ হ্যাজলউডের বিধ্বংসী স্পেল ভারতকে কোণঠাসা করে দেয়। প্রথম ৬ ওভারেই পড়ে চার উইকেট। শুভমান গিল ১০ বলে ৫, সঞ্জু স্যামসন ৪ বলে ২, অধিনায়ক সূর্যকুমার যাদব ৪ বলে ১ ও তিলক বর্মা ২ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন। অক্ষর প্যাটেল তিন রান নেওয়ার প্রচেষ্টায় রান আউট হন, তিনি করেন ১২ বলে ৭।

৭.৩ ওভারে ৪৯ রানে পাঁচ উইকেট পড়ার পর ব্যাটিং অর্ডারে তুলে আনা হয় হর্ষিত রানাকে। ষষ্ঠ উইকেট জুটিতে অভিষেক শর্মা ও হর্ষিত মিলে ৫৬ রান যোগ করেন। হর্ষিত করেন ৩৩ বলে ৩৫, তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে। ২ বলে ৪ রানের বেশি করতে পারেননি শিবম দুবে। শেষ অবধি ভারত ১৮.৪ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায়।

অভিষেক শর্মা ৩৭ বলে ৬৮ রান করেন, ৮টি চার ও ২টি ছয়ের সাহায্যে। কুলদীপ যাদব ৬ বলে ০ রান করেন। জসপ্রীত বুমরাহ নেমেই প্রথম বলে এক রান নিতে চাইলেও বরুণ চক্রবর্তীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন। বরুণ ১ বলে ০ রানে অপরাজিত থাকেন।

জশ হ্যাজলউড ৪ ওভারে ১৩ রান দিয়ে নেন তিন উইকেট। জেভিয়ার বার্টলেট ৪ ওভারে ৩৯ ও নাথান এলিস ৩.৪ ওভারে ২১ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন মার্কাস স্টইনিস।

জবাবে খেলতে নেমে ১৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে ওঠে ৪.৩ ওভারে ৫১। ট্রাভিস হেড করেন ১৫ বলে ২৮, মেরেছেন তিনটি চার ও একটি ছয়। অধিনায়ক মিচেল মার্শ ২৬ বলে ৪৬ রান করেন, তাঁর ইনিংসে রয়েছে ২টি চার ও চারটি ছয়। কুলদীপ ওভারের প্রথম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে তিনি ২০ রান সংগ্রহ করেন।

জশ ইনগ্লিস ২০ বলে ২০, টিম ডেভিড ২ বলে ১, মিচেল আওয়েন ১০ বলে ১৪, ম্যাথু শর্ট ১ বলে ০ রানে আউট হন। মার্কাস স্টইনিস ৬ বলে ৬ ও জেভিয়ার বার্টলেট ১ বলে ০ রানে অপরাজিত থাকেন। ম্যাচের শেষ লগ্নে আওয়েন ও শর্টকে পরপর দুই বলে আউট করে হ্যাটট্রিকের আশা জাগালেও সেই লক্ষ্য পূরণ হয়নি জসপ্রীত বুমরাহর।

বুমরাহ ৪ ওভারে ২৬, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২৩ ও কুলদীপ ৩.২ ওভারে ৪৫ রান দিয়ে ২টি করে উইকেট নেন। হর্ষিত ২ ওভারে দেন ২৭ রান। ম্যাচের সেরা হ্যাজলউড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+