Incident in Birbhum: খেলার পিছনে বড় খেলা! বছরের শুরু থেকে বীরভূমে একের পর এক সন্দেহজনক ঘটনা একনজরে
Incident in Birbhum: খেলার পিছনে বড় খেলা! বছরের শুরু থেকে বীরভূমে একের পর এক সন্দেহজনক ঘটনা একনজরে
অনুব্রত মণ্ডলের গড় বীরভূম। একটা সময়ে বছরের পর বছর ধরে বীরভূমের লালমাটিতে লালপার্টির আধিপত্য ছিল। কিন্তু সূচপুর গণহত্যা সেই আধিপত্য টলিয়ে দেয়। পরবর্তী সময়ে ২০১১-তে সারা রাজ্যের মতো বীরভূমেও আধিপত্য কায়েম করে। বীরভূমে তৃণমূলের আধিপত্যের শুরু অনুব্রত মণ্ডলকে দিয়েই। তিনি ছিলেন বীরভূমের শেষ কথা। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডল ভোকাল টনিক দেওয়ার চেষ্টা করলেও তাঁর অনুগামীদের অনেকেই ভয়ে রয়েছেন।
অন্যদিকে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার আগে থেকেই রহস্যজনক ঘটনা বীরভূমে। যার এখনও পর্যন্ত শেষতম হল লালন শেখের অস্বাভাবিক মৃত্যু।

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সায়গল হোসেনের শিশু সন্তানের
গরুপাচার মামলায় সেই সময় অনুব্রত মণ্ডল কিংবা তাঁর দেহরক্ষী সায়গল হোসেন, দুজনই জেলের বাইরে। তবে অনুব্রত মণ্ডল এবং সায়গল হোসেনকে নিয়ে সদ্য টানাপোড়েন শুরু হয়েছে। সায়গল হোসেন সিবিআই-এর মুখোমুখি হয়েছেন। সেই সময় এপ্রিলের শেষ সপ্তাহের এক রাতে দুর্গাপুর থেকে ফেরার সময় ইলামবাজার জঙ্গলের কাছে ডাম্পারের ধাক্কায় সায়গল হোসেনের শিশুকন্যা-সহ দুজনের। দ্বিতীয় ব্যক্তি ছিলেন বোলপুরের এক ব্যবসায়ী। পিছনের অন্য গাড়িতে থাকায় বেঁচে যান সায়গল হোসেন এবং তাঁর স্ত্রী। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। তবে পুলিশ সেব্যাপারে কিছু জানায়নি। সেই সময় অনেকেই প্রশ্ন করেছেন, সেই টাকা কার কাছ থেকে আনা হচ্ছিল, কাকেই বা দিতে নিয়ে যাওয়া হচ্ছিল? পুরো বিষয়টি রহস্য থেকে গিয়েছে।

বোলপুর সুপার মার্কেটে অ্যাক্সিস ব্যাঙ্কে আগুন
গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বোলপুর সুপার মার্কেটে বেসরকারি ব্যাঙ্কের শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গরুপাচার মামলার তদন্তে ততদিনে জেলে গিয়েছেন সায়গল হোসেন এবং অনুব্রত মণ্ডল। সিবিআইও সেই ব্যাঙ্কে একাধিকবার হানা দেয়। জেরা করে ব্যাঙ্কের আধিকারিকদের। এই ব্যাঙ্কে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল এবং দেহরক্ষী সায়গল হোসেন-সহ ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট থাকায় অগ্নিকাণ্ড নিয়ে সাধারণ মানুষের কাছে সন্দেহ আরও তীব্র হয়। সেই অগ্নিকাণ্ড নিয়ে রহস্য এখনও কাটেনি।

গরু পাচার কাণ্ডে এখনও নিখোঁজ নেতা
বাংলা থেকে গরু পাচারের অন্যতম পয়েন্ট বীরভূম। ঝাড়খণ্ড-বিহার-উত্তর প্রদেশ থেকে গরু এনে রাখা হতো বীরভূমের ইলামবাজারের সুখবাজার গরুর হাটে। সঙ্কেত মিললে সেখান থেকে গরু যেত বাংলাদেশে। তৃণমূল নেতা মার্বেল ব্যবসায়ী হিঙুল ওরফে লতিফ অনুব্রতর খাস নেতা হিসেবে পুরো সিস্টেম পরিচালনা করত বলে স্থানীয়দের দাবি। তাঁর সঙ্গে পুরুলিয়ার কয়লা সিন্ডিকেটের অনেকের যোগ ছিল বলেও দাবি স্থানীয়দের। তবে সেই লতিফ এখন নিখোঁজ।

লালন শেখে অস্বাভাবিক মৃত্যুতেও রহস্য
অন্যদিকে, লালন শেখ ছিল ভাদু শেখের ডানহাত। তোলাবাজি থেকে টাকার ভাগ ওপরতলায় পাঠানোর পুরোটাই করত লালন। সে জানত কে কে টাকা পায়, কত টাকা পায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শাসক দলের নেতা মন্ত্রী থেকে বিজেপি নেতাদের নামও ছিল সেই তালিকায়। স্থানীয় মানুষদের একটি অংশ বলছেন, লালনকে খুন করা হয়েছে, কারণ, সে টাকার লেনদেনের সবটাই জানত, সে মুখ খুললে অনেকে বিপাকে পড়ত। তবে লালন শেখের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হলে অনেক রহস্যের সমাধান হতে পারে।

গরুপাচার মামলায় তদন্তকারী অফিসারের বিরুদ্ধে এফআইআর-এ রহস্য
সিবিআই হেফাজতে ভাদু শেখ হত্যাকাণ্ড ও পরবর্তী গণহত্যার মামলায় অস্বাভাবিক মৃত্যুর পরে প্রধান অভিযুক্ত লালন শেখের স্ত্রী অভিযোগ দায়ের করেছিলেন। তার প্রেক্ষিতে পুলিশের তরফে সিবিআই-এর আধিকারিক ও অফিসার মিলিয়ে ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এই সাতজনের মধ্যে রয়েছেন, সম্পূর্ণ ভিন্ন গরু পাচার মামলার প্রধান তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যের নামও। কেন সুশান্ত ভট্টাচার্যের নাম লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর মামলায় জড়ানো হল তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনীতিক থেকে সাধারণ মানুষ, সবাই।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications