তৃণমূলের মন্ত্রীর বাড়িতে ম্যারাথন তল্লাশি! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, ইডির দাবিতে কী বললেন চন্দ্রনাথ সিনহা
মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। এই টাকার উৎস নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি মন্ত্রী। এমনটাই দাবি ইডির সূত্রে। প্রসঙ্গত শুক্রবার সকাল থেকে তল্লাশি শুরু হয় চন্দ্রনাথ সিনহার বাড়িতে। যা শেষ হয় রাত সাড়ে দশটা নাগাদ।
ইডি সূত্রের খবর, সব মিলিয়ে একচল্লিশ লক্ষ টারা ছাড়াও, একটি মোবাইল ও বেশ কিছু জমির দলিলও বাজেয়াপ্ত করা হয়েছে। ভোটের আগে ওই বিপুল পরিমাণ টাকা মন্ত্রীর বাড়িতে কোথা থেকে এল, তা নিয়ে কিছুই নাকি বলেননি মন্ত্রী। তদন্তকারীদের দাবি মন্ত্রী কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দুর্নীতি যোগের কথা অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শুক্রবার সকাল ৮.৪০ নাগাদ চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে ইডি। যা শেষ হয় রাত সাড়ে দশটার পরে। ইডি সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া ডায়েরিতে একশো জনের বেশি চাকরি প্রার্থীর নাম পাওয়া গিয়েছিল। চন্দ্রনাথ সিনহার মাধ্যমেই এই একশোজন কুন্তল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিল বলে দাবি ইডির সূত্রের। কুন্তল ঘোষ ও চন্দ্রনাথ সিনহার মধ্যে একজন মিডলন্যান ছিলেন।
শুক্রবার যে সময় ইডির আধিকারিকরা চন্দ্রনাথ সিনহা বোলপুরের বাড়িতে হানা দেন, সেই সময় মন্ত্রী ছিলেন মুরারইতে গ্রামের বাড়িতে। ছেলের ফোন পেয়েই রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী বোলপুরের উদ্দেশে রওনা দেন। তবে সেখান থেকে বোলপুর পৌঁছতে যে সময় লাগাত কথা তার থেকে বেশি সময় লাগে, সেই বিষয়টিও ইডির তদন্তকারীদের দৃষ্টি এড়ায়নি বলে সূত্রের খবর।
তবে বোলপুরে ফেরার পথে মন্ত্রী দাবি করেছিলেন, জ্ঞানত তিনি কোনও অন্যায় করেননি। ইডির কেন এসেছে, তা তিনি জানেন না বলেও দাবি করেছিলেন। নিয়োগ দুর্নীতিতে নিজের জড়িত থাকার কথাও অস্বীকার করেছিলেন তিনি। ইডির সব প্রশ্নের উত্তর ও তাদের তদন্তে সহযোগিতার কথাও বলেছিলেন তিনি। আর রাতে বাড়ি থেকে ইডির আদিকারিকরা বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী দাবি করেছিলেন, ইডির সব প্রশ্নের জবাব তিনি দিয়েছেন।
ইডি সূত্রে খবর, শুক্রবার মন্ত্রীর বয়ানও রেকর্ড করা হয়েছে। তবে বাড়ি থেকে উদ্ধার করাা ৪১ লক্ষ টাকা নগদ সম্পর্কে কোনও সন্তোষজনক উত্তর মন্ত্রী দিতে পারেননি বলে ইতি সূত্রে জানা গিয়েছে।
-
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের











Click it and Unblock the Notifications