ব্যালট পেপার নিয়েই ছুট তৃণমূল কর্মীদের! বীরভূম আছে বীরভূমেই টের পেলেন অভিষেক

বীরভূম আছে বীরভূমেই! আর সেই প্রমাণ হাতেনাতেই পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি নিয়েছে তৃণমূল। আর সেই কর্মসুচি নিয়ে একেবারে বাংলার উত্তর থেকে দক্ষিণে চষে বেড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর সেই কর্মসূচি নিয়েই আজ মঙ্গলবার বীরভূমে পৌঁছন তিনি। মঞ্চ থেকে নেতাকর্মীদের পছন্দের প্রার্থীর নাম লিখে ভোট দেওয়ার কথা বলেন। আর সেই আবেদনের কিছুক্ষণ পরেই সভামঞ্চ ছাড়েন অভিষেক। আর তা ছাড়তেই কার্যত উত্তপ্ত হয়ে উঠল কর্মসূচি।

ব্যালট পেপার নিয়েই ছুট তৃণমূল কর্মীদের!

পছন্দের প্রার্থীকে ভোট দিতে একে ওপরের সঙ্গে তীব্র হাতাহাতির ঘটনা ঘটে। এমনকি ব্যালট পেপার ছিঁড়ে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ স্থানীয় মানুষজনের। আর এই অবস্থায় নাকি ব্যালট পেপার লুঠও হয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বেশ কয়েকজনকে ব্যাল্ট পেপার নিয়ে দৌড়তেও দেখা গিয়েছে।

আর তা নিয়ে দীর্ঘক্ষণ নিজেদের মধ্যে অশান্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল নেতা-কর্মীরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বিশাল পুলিশ বাহিনী। তাঁরা গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। আর তা ঘিরে চরম অস্বস্তিতে পড়ে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

বীরভূমের রাশ মমতার কাঁধে

বলে রাখা প্রয়োজন, উত্তর থেকে অভিষেক তাঁর এই কর্মসূচি শুরু করেছেন। কার্যত একাধিক জায়গাতে ভোট দেওয়া ঘিরে বিশৃঙ্খলা দেখা গিয়েছে। যা নিয়ে কড়া বার্তা পর্যন্ত অভিষেককে দিতে হয়েছে। কিন্তু কে কার কথা শোনে! ফের একই ছবি বীরভূমেও।

বলে রাখা প্রয়োজন, অনুব্রত মণ্ডল থাকাকালীন বীরভূমে রক্তাতব ভোট দেখেছে বাংলা। গুড় বাতাসা দেওয়ার নামে হুমকি-বোমাবাজির সাক্ষী থেকেছে বাংলার মানুষ। এমনকি অবাধ ভোট লুঠের ঘটনাও ঘটেছে। যদিও বর্তমানে গিরু পাচার মামলাতে তিহাড় জেলে বন্দি 'বীরভূমের বাঘ'!

বীরভূম আছে বীরভূমেই টের পেলেন অভিষেক

এই অবস্থায় দলের রাশ হাতে নিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরেও গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে। এই অবস্থায় কেষ্ঠীহীন জেলাতে পা রাখেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। প্রগতিশীল পঞ্চায়েত গিওঠনের কথা বলছেন তিনি। কিন্তু দলিয় নির্বাচনেই যদি এই অবস্থা হয় তাহলে পঞ্চায়েত নির্বাচন কি হবে তা নিয়ে প্রশ্ন বিরোধীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+