বিশ্বভারতীর বিরুদ্ধে এবার ময়দানে নামলেন স্বয়ং অমর্ত্য সেন, ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা
জরিপ করার প্রযোজন হয় মাপ বুঝতে। বিশ্বভারতীয় কর্তৃপক্ষ তো বলছে ১৩ ডেসিমেল জায়গা আমরা নয়। জমি জরিপ করতে কী বোঝা যায় জমি কার?
নোবেলজয়ী ভারতরত্ন অমর্ত্য সেনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। এই অভিযোগ তুলে অমর্ত্য সেনের মতো সম্মানীয় ব্যক্তিকে অবমাননা করার জন্য ক্ষমা চাওয়ার বার্তা দিয়ে চিঠি লেখা হল। ক্ষমা না চাইলে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে এই চিঠি লিখলেন অমর্ত্য সেনের আইনজীবী।
অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তীর এই চিঠির পাশাপাশি অমর্ত্য সেন স্বয়ং একটি চিঠি দেন বিশ্বভারতীকে। সেইসঙ্গে এদিন শান্তিনিকেতনের বাড়িতে সাংবাদিক বৈঠক করে অমর্ত্য সেন জানান, জমি জরিপ করলে ১৩ ডেসিমেল জমি ১৩ ডেসিমেলই থাকবে। তিনি চিঠিতেও সে কথা উল্লেখ করেছেন।

তিনি জানান কী কারনে জমি জরিপ করার প্রয়োজন, এটা জানলে বিশ্বভারতীর কর্মকর্তাদের কাজকর্মের প্রয়োজন হয়তো হ্রাস হ'ত। অকারণে ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় থেকে নির্বাসিত হওয়ায় ভয়ও হ্রাস হত। উল্লেখ্য বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন।
সেই জমি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি লিখেছিল বিশ্বভারতীয় কর্তৃপক্ষ। এমনকী জানানো হয়েছিল, অমর্ত্য সেন চাইলে যৌথভাবে জমি জরিপ করতে প্রস্তুত বিশ্বভারতীয় কর্তৃপক্ষ। তিনটি বিস্ফোরক চিঠি অমর্ত্য সেনকে দেওয়ার পর অণর্ত্য সেন আইনজীবীর মারফত চিঠি দেওয়ার পাশাপ্শি নিজেও প্রেস বিবৃতি দেন।
এই ঘটনায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বহু বিশিষ্ঠ মানুষ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন। বিশ্বভারতীয় উপাচার্য তাঁর বিরুদ্ধে জমি কবজা করার মতো ভাষা ব্যবহার করায় নিন্দার ঝড় পর্যন্ত উঠেছে। এবার নিজেই জমি বিতর্কে এক হাত নিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
অমর্ত্য সেন এদিন প্রেস কনফারেন্স জানান জমি জরিপ কেন করতে যাবো। জরিপ করার প্রযোজন হয় মাপ বুঝতে। বিশ্বভারতীয় কর্তৃপক্ষ তো বলছে ১৩ ডেসিমেল জায়গা আমরা নয়। জমি জরিপ করতে কী বোঝা যায় জমি কার? এ বিষয়ে আমার আইনজীবী জবাব দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে।
এদিন অমর্ত্য সেনের আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তী একটি চিঠি দেন বিশ্বভারতীর সম্পত্তি আধিকারিককে। সেখানে উল্লেখ করা হয়, নোবেলজয়ী অমর্ত্য সেন সারা বিশ্বের কাছে একজন সম্মানীয় ব্যক্তি। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসমম্ানিত করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে চিঠি দেওয়া হয়েছে।
প্রশ্ন তোলা হয়েছে অমর্ত্য সেনকে চিঠি দেওয়ার পর সেই চিঠি কেন সংবাদমাধ্যমকে দেওয়া হল। সেখানে বলা হয়েছে, ভিত্তিহীন, মিথ্যা, অযৌক্তিক, ভুয়ো অভিযোগ করা হয়েছে। তাই অবিলম্বে অমর্ত্য সেনের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমরা আইনি ব্যবস্থা নেব।
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications