সচিন, কিম, প্রিয়াঙ্কা, অনন্তের বিয়েতে উপস্থিত অতিথিরা, বারাত, বরমালা কখন? সামনে এল অনুষ্ঠান সূচি
একেই বলে বিগ ফ্যাট ওয়েডিং! আর বিয়ে যখন আম্বানি পরিবারের ছোট ছেলের তা যে সবকিছুকে চাপিয়ে যাবে সেটাই স্বাভাবিক। বিগত প্রায় তিন মাস ধরে প্রি ওয়েডিং অনুষ্ঠান চলার পর অবশেষে শুক্রবার এলো সেই দিন। দীর্ঘ প্রতীক্ষার পর সাত পাকে বাঁধা পড়ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। শুক্রবার সকাল থেকেই সাজো সাজো রব, গোটা মুম্বাই যেন সেজে উঠেছে আম্বানি পরিবারের এই বিয়ের সাজে। এরই মধ্যে সামনে এল বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি।
যেকোনও বিয়েতে গুরুত্বপূর্ণ হল বরযাত্রা। জানা গিয়েছে, শুক্রবার ঠিক বেলা তিনটের সময় বরযাত্রা বা বারাত নিয়ে বেরোবেন 'দুলহে রাজা' অনন্ত আম্বানি। রীতিমতো শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে এই গ্রান্ড বরযাত্রা। এরপর রাত ৮টায় বরমালা অনুষ্ঠান। পরে রাত সাড়ে ৯টায় বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এদিন বিয়ের অতিথিদের জন্য থাকছে বিশেষ পোশাক। আর তাতে থাকছে সম্পূর্ণ ভারতীয় ঐতিহ্যের ছাপ। এছাড়াও থাকছে রাজকীয় ব্যবস্থা। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছে অনন্ত ও রাধিকার বিয়ের আসর।

অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি। মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতেও বড় চমক! রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতেই অনন্ত-রাধিকার চার হাত এক হবে। কে নেই সেই তালিকায়? ইতিমধ্যেই মুম্বই উপস্থিত হয়েছেন অনন্ত ও রাধিকার বিয়ের অতিথিরা। বিয়েতে যোগ দিতে ভারত ও বিদেশ থেকে অতিথিরা মুম্বাই আসছেন।
এই মেগা বিয়েতে সামিল হতে একদিন আগেই মুম্বই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উপস্থিত হলেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। অনন্ত রাধিকার বিয়েতে সামিল হতে উপস্থিত ভিআইপিরা। এসেছেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। বিয়েতে সামিল হতে উপস্থিত হন সচিন তেন্ডুলকর। মুম্বই পৌঁছেছেন কিম ও খলো কার্দাশিয়ান। বিয়েতে সামিল হবেন বিখ্যাত রেসলার হলিউড অভিনেতা জন সিনা, বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেন ইউনাইটেড কিংডমের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও।
উল্লেখ্য, এর আগে গুজরাটের জামনগরে অনুষ্ঠিত প্রথম প্রি ওয়েডিংয়ে অনন্তকে সকলের সামনে প্রপোজ করে নিজের ভালোবাসা ব্যক্ত করেছিলেন রাধিকা। তিনি উল্লেখ করেন, তোমার সুন্দর জীবনের সাক্ষী হতে পেরে আমি অনেক ধন্য। অবশেষে এবার চার হাত এক হলেই সেই ভালোবাসার জোয়ারে ষোলো কলা পূর্ণ হবে তা বলা বাহুল্য।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications