WB Lok Sabha Election Results: ক্রমশ পিছিয়ে পড়ছেন! এরপরেও বসিরহাট মোদীকে উপহার দেওয়ার স্বপ্ন রেখার
West Bengal Lok Sabha Election Results: প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে খেলা! এখনও পর্যন্ত যে ট্রেন্ড তাতে বাংলায় জেতা আসন ধরে রাখছে তৃণমূল। অন্যদিকে জেতা আসন হারানোর আশঙ্কা বিজেপির। যদিও বসিরহাট লোকসভায় জয়ের স্বপ্ন দেখছেন সন্দেশখালির রেখা পাত্র। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে এবার 'প্রতিবাদী মুখ' রেখাকে প্রার্থী করে বিজেপি।
কিন্তু এখনও পর্যন্ত যা ট্রেন্ড (North 24 Parganas, West Bengal) তাতে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম অনেকটাই এগিয়ে রয়েছেন। যদিও এটাই চূড়ান্ত (West Bengal Lok Sabha Election Results) ফলাফল নয়। যে কোনও সময় বদলে যেতে পারে ফলাফল। এই প্রসঙ্গে রেখা পাত্র জানিয়েছেন, আমিই জিতছি।

বসিরহাট কেন্দ্র থেকে জয়ের পর প্রধানমন্ত্রী আবার আসবেন। আগামীদিনে সন্দেশখালির ভবিষ্যৎ উজ্জ্বল। তবে শুধু সন্দেশখালি নয়, প্রত্যেক আসনে বিজেপি জিতবেন বলেও এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রেখা পাত্র।
তবে এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই ভোট গণনা চলছে (West Bengal Lok Sabha Election Results) বলে দাবি। বলে রাখা প্রয়োজন, রাজ্যের ৪২ আসনের ভোট গণনা চলছে মঙ্গলবার। রাজ্য জুড়ে মোট ৫৫ টি গণনা কেন্দ্রে প্রদত্ত ভোটের গণনা করা হচ্ছে। এই ৫৫ টি গণনা কেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় নির্বাচন কমিশন (Election Commission of India) এর তরফে। গণনা কেন্দ্রের একদম প্রথম ভাগে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
এই এলাকায় নির্দিষ্ট কারণ ব্যতিরেকে কোনও রাজ্য পুলিশের আধিকারিক কিংবা কর্মী ঢুকতে পারবেন না। পরের দুই ধাপেই রয়েছে সশস্ত্র পুলিশ। বাইরে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া কাউকেই গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্ত্য এরপরেও রাজ্যের বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর সামনে আসছে। বিশষ করে ভোট গণনার শুরু হওয়ার পর থেকে ব্যারাকপুর, যাদবপুর সহ বিভিন্ন ভোট গণনা কেন্দ্র থেকে অশান্তির খবর আসছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications