গোলা পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে নদীর জল! ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে আতঙ্কে হুড়োহুড়ি ডায়মন্ডহারবারে

গত কয়েকমাস আগেই বাংলাতে আছড়ে পড়ে ইয়াস! আর সেই সময় প্রথম টর্নেডোর সঙ্গে প্রথম পরিচয় হয় বাংলার মানুষের। এরপর থেকে একের পর এক মিনি টর্নেডোর সাক্ষী থেকেছে মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতিও হয় ব্যাপক এই ঝড়ের কারণে। বহু মানুষের মৃত্যুর

গত কয়েকমাস আগেই বাংলাতে আছড়ে পড়ে ইয়াস! আর সেই সময় প্রথম টর্নেডোর সঙ্গে প্রথম পরিচয় হয় বাংলার মানুষের। এরপর থেকে একের পর এক মিনি টর্নেডোর সাক্ষী থেকেছে মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতিও হয় ব্যাপক এই ঝড়ের কারণে। বহু মানুষের মৃত্যুর খবরও সামনে উঠে আসে।

Recommended Video

আকাশের দিকে উঠে যাচ্ছে নদীর জল |Oneindia Bengali

কিন্তু আজ বুধবার আরও এক ভংকর ঘটনার সাক্ষী থেকেছে বাংলার মানুষ। কার্যত সেই দৃশ্য দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন আবার কেউ কেউ আবার বৃষ্টিকে উপেক্ষা করেই ক্যামেরাবন্দি করেন ভংকর ওই মুহূর্ত!

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ডায়মন্ডহারবারের হুগলি নদীর উপর বিশাল জলের রাশি গোলা পাকিয়ে উঠে যাচ্ছে আকাশে! এর প্রভাবে প্রায় ১০ মিটার পর্যন্ত উচ্চতায় জল উঠে যায়। প্রায় কয়েক ঘন্টা ধরে ওই ভাবে জল গোলা পাকিয়ে উঠতে থাকে। ভয়াবহ হলেও সেই মুহূর্তের ছবি দেখে অনেকেই আতঙ্কিত হয়ে ওঠেন। তবে স্বস্তির খবর গোলা পাকিয়ে ক্রমশ এগিয়ে আসলেও পাড়ের দিকে সেটি আসেনি।

নদীর মধ্যেই সেটি ক্রমশ পাক খেয়েছে।

নদীর মধ্যেই সেটি ক্রমশ পাক খেয়েছে।

নদীর মধ্যেই সেটি ক্রমশ পাক খেয়েছে। পাড়ের দিকে সেটি আছড়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত বলে আশঙ্কা আবহাওয়াবিদরা। এমণকি প্রাণহানির আশঙ্কাও উড়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আবহবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আর সেই কারণে দক্ষিণবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হিয়েছে। আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন, এর কারণেই এমন মিনি টর্নেডো দেখা গিয়েছে। নিম্নচাপের কারণে এমন আরও দৃশ্য দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

নিম্নচাপের হানায় দুর্যোগ চলছেই

নিম্নচাপের হানায় দুর্যোগ চলছেই

বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের হানায় দুর্যোগ চলছেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তারই মধ্যে ধেয়ে এল ঝড়। মঙ্গলবার রাতে বিধ্বংসী গতিতে ধেয়ে আসা টর্নেডোয় ছারখার হয়ে গিয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষণস্থায়ী ঝড়, কিন্তু তাঁর প্রভাব বিস্তর। পূর্বাভাস ছাড়াই এই ঝড়ে আতঙ্ক সুন্দরবনে।

এক মিনিটের টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত

এক মিনিটের টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত

মাত্র এক মিনিটের টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিঙ্গলগঞ্জে ঘরবাড়ি ভেঙে গিয়েছে। রাস্তায় ভেঙে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ লাইনের তার ছিড়ে লন্ডভন্ড অবস্থা। বাড়ির ছাদের টিন উড়ে গিয়েছে, টালি ভেঙে গিয়েছে। বৃষ্টি মাথায় করে অনেকেই রাস্তায় এসে দাঁড়াতে বাধ্য হয়েছেন এক মিনিটের টর্নেডোর ফলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+