সন্দেশখালি ইস্যুতে রেখা শর্মা ও জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাবে তৃণমূল?
সন্দেশখালির ঘটনা বিজেপির সাজানো চিত্রনাট্য। এই দাবি তৃণমূল করে আসছে। এবার কি আরও বড় অভিযোগের দিকে হাঁটতে চলেছে রাজ্যের শাসক দল? জাতীর নারী সুরক্ষা কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনবে তৃণমূল ?
রেখা শর্মার বিরুদ্ধেও অভিযোগ জানানো হবে? আজ শুক্রবার অক্ষয় তৃতীয়ার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। পাশাপাশি এই ইঙ্গিতও করেছেন।

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা পাত্রকে এবার নিশানা করেছে তৃণমূল? সেই প্রশ্ন উঠছে। এদিন সকালে সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, সন্দেশখালির মহিলারা রেখা পাত্রের নাম করেছেন। এই মহিলা বার বার অভিযোগ করার জন্য জোর করেছিলেন।
সন্দেশখালির মহিলাদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে। মিথ্যা ধর্ষণের অভিযোগ লেখা হয়েছে৷ এই বিষয় সামনে চলে এসেছে। বিজেপির পর্দা ফাঁদ করে দিচ্ছেন ওই এলাকার মহিলারা। এই কথা বললেন রাজ্যের মন্ত্রী৷
সন্দেশখালির ঘটনা ক্রোনোলজি আকারে
হয়েছে। বিজেপি সেখানে মিথ্যা অভিযোগ সামনে এনে রাজনীতি করেছে। জাতীয় ক্ষেত্রে একাধিক কমিশন সন্দেশখালি গিয়েছে। কিছু সংবাদ মাধ্যমও এই ঘটনাকে সামনে রেখে প্রচার চালিয়েছে।
বাংলায় নারী নির্যাতন হয়েছে। এই কথা সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনায় উস্কানি দিয়েছে জাতীয় কমিশনগুলো। এবার তাদের দুর্ভাগ্য শুরু হবে। এমনই ইঙ্গিত দিয়েছেন শশী পাঁজা।
তৃণমূল কি তাহলে রেখা শর্মা সহ জাতীয় কমিশনগুলোর প্রতি অভিযোগ করবে? ভোটের আগে বাংলার নারী নির্যাতন নিয়ে প্রচার হয়েছে। নির্বাচন কমিশনের কাছে কি এই বিষয়ে অভিযোগ জানানো হবে?
বিজেপি সন্দেশখালিতে একটি অসৎ চিত্রনাট্য তৈরি করেছিল। ক্রোনোলজির কথা দাবি করছেন শশী পাঁজা। ভিডিও আসার পরে জাতীয় কমিশনের সদস্যরাও চুপ করে গিয়েছে। এই সব কিছু নিয়েই এবার পাল্টা পদক্ষেপ করবে তৃণমূল।
সন্দেশখালি ইস্যুতে অবিলম্বে শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্বকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই দাবি তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল।












Click it and Unblock the Notifications