অর্জুন সিংয়ের পর এবার পুলিশকে নিয়ে মুখ খুললেন সৌগত রায়, কী বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি
অর্জুন সিংয়ের পর এবং পুলিশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। প্রকাশ্যে তিনি দাবি করেছেন, কিছু পুলিশ অফিসার রয়েছেন যাঁরা টাকা খায়। অর্থাৎ পুলিশ যে ঘুষ নেয় সেকথা তিনি প্রকাশ্যেই দাবি করেছেন।
রাজ্যের পুলিশের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ আগের দিন ব্যারাকপুরের সাংসদ অর্জুন িসংও করেছিলেন। ব্যারাকপুরে শ্যুট আউটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই নিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সবার আগে প্রশ্ন তুলেছিলেন।

ব্যারাকপুরের শ্যুটআুটের ঘটনার পর থেকেই পুলিশের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন অর্জুন সিং। তিনি অভিযোগ করেছিলেন জেলেও টাকা নেওয়া হয়। তারপরেই পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়।

তিনি প্রকাশ্যেই বলেছেন সব পুলিশ ভাল হয় না। কোনও তোনও পুলিশ টাকাও নেয়। অর্থাৎ পুলিশ যে টাকা খায় সেটা প্রকাশ্যেই দাবি করেছেন শাসক দলের নেতা। সৌগত রায়ের মত প্রবীণ নেতার মুখ থেকে এই মন্তব্য শোনার পরেই জল্পনা পারদ চড়েছে। তবে শুধু পুলি শকে নিয়ে নয় অর্জুন সিংকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন সৌগত রায়।
অর্জুন সিং গতকাল প্রকাশ্যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মুখ খোলার পর তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তাহলে কি ফের ফুল বদল করছেন অর্জুন সিং এই নিয়ে প্রশ্ন উঠেছিল। তারপরেই অর্জুন সিং দাবি করেছেন তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছেন। তাই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন।
এদিকে অর্জুন সিংয়ের এই বেফাঁস মন্তব্যকে তীব্র আক্রমণ করেছেন সৌগত রায়। শাসক দলে থেক শাসক দলের পুলিশ প্রশাসন নিয়ে অর্জুন সিং যেভাবে কথা বলছেন সেটা ঠিক নয়। ঠিক করছেন না অর্জুন সিং এমনই অভিযোগ করেছেন তিনি। অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে ফিরিয়ে নিয়ে এসেছেন। তারপরে আবারও দলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন তিনি। কাগজে কলমে যদিও এখনও তিনি বিজেপি সাংসদ।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications