Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কপিল মুণির আশ্রমের সামনের রাস্তায় ভাঙন, ফের উত্তাল সাগর

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত। আজ সোমবার থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কপিল মুনির আশ্রমে তৈরি হয়েছে নতুন এক দুশ্চিন্তা। দীর্ঘকাল ধরেই ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছিল ওই এলাকা। এবার আশ্রমের সামনের রাস্তা ভাঙনে ক্ষতিগ্রস্ত।

দক্ষিণ ২৪ পরগনার সাগরে কপিল মুনির আশ্রম ও মন্দির। লক্ষ লক্ষ পুণ্যার্থী সেই মন্দিরে পুজো দিতে যান। সাগর স্নান করে পূর্ণ অর্জন করেন। কিন্তু বেশ কয়েক বছর ধরেই সেখানে শুরু হয়েছে ভাঙন। এবারে সেই ভাঙন অন্য মাত্রা ছাড়িয়েছে। সমুদ্রতট এলাকায় বড় সড় ধস দেখা গিয়েছে।

Digha

কপিলমুনির মন্দিরের দুই থেকে পাঁচ নম্বর প্লট পর্যন্ত সমুদ্র সৈকতের বেহাল দশা। গুরুপূর্ণিমা গিয়েছে গতকাল৷ ভরা কোটাল ছিল। আর তার জেরেই জল আরও বেড়ে যায়৷ পাড়ে এসে বার বার আঘাত করে বিপুল জলরাশি। ওই রাস্তার বিস্তীর্ণ অংশ ধসে পড়েছে। একাধিক দোকানও ভেঙে গিয়েছে এই ঘটনায়।

জানা গিয়েছে, কপিল মুনির মন্দির থেকে সমুদ্রের দূরত্ব এখন ৫০০ মিটারেরও কম। পরিস্থিতি যে যথেষ্ট ভয়ঙ্কর, তা বলার অপেক্ষা রাখে না। অতীতে কপিল মুনির একটি মন্দির ছিল। সেটি আগেই সাগরের গর্ভে চলে গিয়েছে। এখন নতুন এই মন্দির তৈরি করা হয়। সেই মন্দিরও এখন ভাঙনের সামনে দাঁড়িয়ে রয়েছে।

নতুন করে এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে শুরু হয়েছে জোর চর্চা। আশেপাশের বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আজ সোমবার থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণ ২৪:পরগনায় আজ ও আগামী কাল ভারী বৃষ্টি ও ঝোড়ো হওয়ার কথা বলা হয়েছে। সমুদ্রের ঢেউ প্রবলভাবে পাড়ে এসে ধাক্কা মারবে। এই কথা সহজেই অনুমান করা যাচ্ছে।

পরিস্থিতি মোকাবিলার জন্য নিরাপত্তা রক্ষীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। উপকূল এলাকা দিয়ে শুরু হয়েছে মাইকিং প্রচার। সমুদ্রের আশপাশ থেকে সরে যেতে বলা হচ্ছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতেও যেতে নিষেধ করা হচ্ছে। যারা মন্দিরে পূজা দিতে এসেছেন, তাদের দিকেও নজরে রাখা হচ্ছে। সমুদ্রে যাতে কেউ নামতে না পারেন, সেজন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী দু'দিন সাগর এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। ভাঙন কতটা বাড়তে পারে? সেই আশঙ্কা করা হচ্ছে। কেন এই ভাঙন দেখা যাচ্ছে? সরকারের তরফ থেকে কি ভাঙন রোধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সেই প্রশ্ন উঠেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+