Lok Sabha Election: ২৪ এ হবে বিধানসভা ভোট! শর্ত দিয়ে বড় বার্তা শুভেন্দুর

Lok Sabha Election 2024: মার হবে, এবারের নির্বাচন বুঝিয়ে দেব আমরা। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে গিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করারও হুঁশিয়ারি দেন।

যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। পালটা নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে আক্রমণ শানিয়েছে তৃণমূল (AITMC)। বিজেপি সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে। একাধিক একাধিক ইস্যুকে সামনে রেখে তোপ স্থানীয় নেতৃত্বের।

Suvendu Adhikari

তৃণমূলের অন্যতম শক্তঘাঁটি মথুরাপুর লোকসভা কেন্দ্র (Mathurapur Constituency Lok Sabha Election)। এবারে সেখানে তৃনবমুল বাপি হালদারকে প্রার্থী করেছে। পালটা অশোক পুরকাইতকে প্রার্থী (Lok Sabha Election 2024) করেছে বিজেপি।

আজ সোমবার তাঁর সমর্থনে সেখানে সভা করতে যান বিরোধী দলনেতা (Suvendu Adhikari)। আর সেই সভা থেকেই কড়া ভাষায় আক্রমণ শানান। একই সঙ্গে মথুরাপুর লোকসভায় বিজেপি প্রার্থীকে জেতানোর আহ্বান জানান। বলেন, আপনারা মথুরাপুর দিলে ২৬-এ নয় ২৪ এ বিধানসভার ভোট করাব। এমনকি ভাইপোকে জেলে পুড়ে পিসিকে প্রাক্তন করারও হুঁশিয়ারি দেন।

একই সঙ্গে মারেরও হুঁশিয়ারি দেন। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক (Suvendu Adhikari) বলেন, ২৫ তারিখ মেদিনপুর এবং জঙ্গলমহলে ভোট হয়ে যাবে। ২৬ তারিখ পাথরপ্রতিমায় সভা করব। সেদিন সবাইকে হোয়াটস অ্যাপ নম্বর দেওয়ার কথা বলেন। ভোটের দিন ভোর ৫টা থেকে আমি জেগে থাকব। ঘটনা ঘটলে বুথ নম্বর, পোলিং স্টেশন, থানার নাম দিতে পাঠাতে থাকবেন। এবার মার হবে বলে মন্তব্য বিজেপি নেতার। তাঁর কথায় এমন মার হবে, ভোট এবার বুঝিয়ে দেব আমরা।

আর এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। অশান্তিতে উস্কানি দেওয়া হচ্ছে বলে পালটা আক্রমণ শাসকদলের। অন্যদিকে তোষণের অভিযোগ নিয়েও এদিন সরব হন শুভেন্দু অধিকারী। বলেন, দক্ষিণ ২৪ পরগনায় বিএসএফকে জায়গা দেননি রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন বাংলাদেশ থেকে। তাঁরাই ভোট ব্যাঙ্ক বলে তো। পাশাপাশি রামনবমীতে অশান্তি নিয়েও প্রশাসনিক প্রধানকে এদিন আক্রমণ শানান বিরোধীদলনেতা (Suvendu Adhikari)।

পাশাপাশি ভিডিও নিয়ে কোনও মন্তব্য না করলেও সন্দেশখালি ইস্যুতে শাসকদলকে আক্রমণ শানান। বলেন, মানুষকে সিদ্ধান্ত নিতে কাকে ভোট দেবেন। পাশাপাশি 'শক্তি স্বরূপা' রেখা পাত্রকে ভোট দেওয়ারও আবেদন জানান বিরোধী দলনেতা। বলে রাখা প্রয়োজন, আগামী ১লা জুন মথুরাপুর লোকসভা আসনে নির্বাচন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+