Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভরদুপুরে প্রকাশ্যে বজবজ রোডের উপর চলল গুলি! প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা

Budge Budge Shootout: ফের শহরের বুকে চলল গুলি! তাও আবার কিনা প্রকাশ্য রাস্তায়। গত কয়েকদিন আগেই বেলেঘাটাতে একটি ঘটনাকে কেন্দ্র করে গুলি চলার ঘটনা ঘটে। যাতে এক যুবক গুলিবিদ্ধ হন। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভরদুপুরে কলকাতার বুকে চলল গুলি।

তবে এবার ঘটনাস্থল বজবজ। আর তাতে গুরুতর জখম হন এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম শেখ আলতাব উদ্দিন বলে জানা গিয়েছে। ঘটনায় কার্যত সঙ্কটজনক অবস্থাতে এসএসকেএমে চিকিৎসাধীন আলতাব।

ভরদুপুরে প্রকাশ্যে বজবজ রোডের উপর চলল গুলি!

ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। আর তাতে দেখা যাচ্ছে, শেখ আলতাব বাইকের পিছনে বসে যাচ্ছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই পাশে একটি বাইক আসে এবং একেবারে পয়েন্ট রেঞ্জ থেকে আলতাবকে গুলি করে বলে অভিযোগ।

ওই ব্যক্তির মাথায় গুলি লাগে। মুহূর্তে সে বাইক থেকে পড়ে যান। এলাকার লোকজনই আলতাবকে এসএসকেএমে নিয়ে আসে বলে জানা গিয়েছে। নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে আলতাবের মুখে একটি গুলির ক্ষত চিহ্ন রয়েছে। ইতিমধ্যে ঘটনার একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে। আর সেখানেই ঘটনার রোমহর্ষক ছবি এবং ভিডিও ধরা পড়েছে।

পুরানো কোনও আক্রোস কিংবা শত্রুতার জের থেকেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে সমগ্র ঘটনায় আলতাফকে জিজ্ঞাসা করা হলে সে পুরো বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করেছেন। আলতাবের সঙ্গী আতিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যে ঘটনায় অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে।

ভরদুপুরে প্রকাশ্যে বজবজ রোডের উপর চলল গুলি!

সিসিটিভি দেখে অভিযুক্তকে চিহ্নিত করার কাজ চলছে বলে খবর। জানা গিয়েছে, শেখ আলতাব উদ্দিনের নামে একাধিক ধারায় মামলা রয়েছে। তেমনই একটি মামলায় আজ আলিপুর আদালতে সাক্ষী দিতে গিয়েছিলেন আলতাব। সেখান থেকে ফেরার সময়ে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে মামলার কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে গুলি চলার ঘটনা ঘটে। যা নিয়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। আর এর মইধ্যেই ফের একই ঘটনায় প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+