Sandeshkhali: কোথাও যায়নি শাহজাহান শেখ, পুলিশ প্রোটেকশনে ঘুরছে এলাকায়, বিস্ফোরক দাবি গ্রামের মহিলাদের

ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। এরই মাঝে বিস্ফোরক দাবি করলেন গ্রামের মহিলারা। তাঁরা দাবি করেছেন গ্রামেই বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সন্দেশখালির বাঘ শাহজাহান শেখ। গতকালও নাকি তিনি বাইকে করে গ্রামে ঘুরে বেড়িয়েছেন। পুলিশ তাঁকে িনরাপত্তা দিচ্ছে।

এদিকে ইডির উপর হামলার পর থেকে কার্যত জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। এক মাস পার হয়ে গিয়েছে কিন্তু শাহজাহান শেখের দেখা পাওয়া যায়নি। তার নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ইডি। মামলা হয়েছে। ইডি তলব হয়েছে ২ বার কিন্তু দেখা পাওয়া যায়নি। পুলিশও কোনও পদক্ষেপ করেনি।

sheikh sahajan

রাতারাতি যেন সন্দেশখালির চেহারাটা বদলে গিয়েছে। শাহাজাহান ঘনিষ্ঠ শিবু হাজরার পার্টি অফিস ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসীরা। কোনও মতে প্রাণ হাতে পালিয়ে বেঁচেছেন শিবু। পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। রাতেই শিবু হাজরার মাছের ভেড়ি পল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তম সর্দারের ভেড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

রাতভর উত্তেজনায় ফুটছিল সন্দেশ খালি। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্ষোভ আরাও ফেটে বেরোতে শুরু করে। বেলা গড়ালেই সন্দেশখালির মহিলারা লাঠি, ঝাঁটা, ইট নিয়ে পথে নামেন গ্রামের মহিলারা। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁদের। শাহজাহানের দলবল জোরক করে তাঁদের জমি ভেড়ি দখল করে নিত বলে অভিযোগ করেছেন তাঁরা। গ্রামের মেয়ে বউদের উপর অত্যাচার করা হত। ছোটদের স্কুলে পড়তে দেওয়া হত না তাঁদের হাতে অস্ত্র তুলে দেওয়া হত।

পুলিশের সামনে শাহজাহান শেখদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন তাঁরা। উত্তম সর্দারদের গ্রেফতার করতে হবে। গ্রামবাসীরা দাবি করেছেন গতকালও এলাকায় ঘুরে বেড়িয়েছেন শাহজাহান শেখ। বাইকে করে ঘুরে বেড়িয়েছেন তিনি। পুলিশ প্রোটেকশন দিয়েছে তাঁকে। এমনই বিস্ফোরক দাবি করেছেন গ্রামের মহিলারা। প্রসঙ্গত উল্লেখ্য রেশন দুর্নীতি কাণ্ডে বালু ঘনিষ্ঠ শাহজাহান শেখ ঘনিষ্ঠ শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডিকে।

তারপর থেকে ফেরার শাহজাহান শেখ। পুলিশ নাকি তাঁর খোঁজ পাচ্ছে না। এদিকে কয়েকদিন আগে পর্যন্ত উত্তম সর্দার-শিবু হাজরারা দাবি করেিছলেন সন্দেশখালির বাঘ সন্দেশখালিতেই রয়েছেন। সঠিক সময়ে েবরিয়ে আসবেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও দাবি করেছিলেন শাহজাহান শেখ গ্রামেই লুকিয়ে রয়েছেন। পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে। এবার গ্রামবাসীরাও সেই দাবি করছেন। কী করবে পুলিশ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+