Sandeshkhali: 'ভোট দিতে গেলে স্লিপ কেড়ে নিত', শাহজাহানের দলবলের বিরুদ্ধে এবার রাস্তায় নামল বেড়মজুর

শুধু শিবু হাজরা বা উত্তম সর্দার নয় শাহজাহানের সাগরেদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সন্দেশখালির গ্রামে গ্রামে। একে একে প্রকাশ্যে আসছে সেইসব নাম। এবার প্রকাশ্যে এসেছে অজিত মাইতি, তলাব শেখ নামে দুই নেতার নাম। তারা নাকি শাহজাহানের মদতে দাপিয়ে বেড়াত সন্দেশখালির একাধিক গ্রামে।

শুক্রবার সকাল থেকে সন্দেশখালির বেড়মজুরের গ্রামবাসীরা এবার পথে নামল সেই সাগরেদদের প্রতিবাদে। তাঁরা অভিযোগ করেছেন শাহজাহানের মদতে এলাকায় দাপিয়ে বেড়াত এই েনতারা। শুক্রবার সকালে অজিত মাইতির মাঝের বেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপরেই রাস্তায় লাঠি-ঝাঁটা হাতে েনমে পড়েন বাসিন্দারা।

Sandeshkhali

ডিজির শ্বাসের পরেও ফুঁসছে সন্দেশখালি। গতকালের পর আজ ফের উত্তাল হয়ে উঠেছে সন্দেশখালির বেড় মজুর। সকালে গ্রামে শাহজাহান শেখ ঘনিষ্ঠ অজিত মাইতির ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। গ্রামের মহিলারা অভিযোগ করেছেন প্রমাণ লোপাটের কারণে তাঁরা নিজেরাই আগুন দিয়েছে প্রমাণ লোপাটের জন্য। দিনের পর দিন শাহজাহানের অনুগামীরা অত্যাচার চালিয়ে গিয়েছে তাঁদের উপরে।

বিঘের পর বিঘে জমি দখল নিয়েছে শাহজাহানের অনুগামীরা। বেড়মজুরের গ্রামবাসীরা বিস্ফোরক অভিযোগ করেছেমন। তাঁরা অভিযোগ করেছেন ভোট দিতে গেলে স্লিপ কেড়ে নিত শাহজাহানের অনুগামীরা। তাঁদের ভোট দিতে দেওয়া হতো না। তাঁদের ঘরে ঢুকে হুমকি দেওয়া হতো। এমনকী শাহজাহান অনুগামীদের আতঙ্কে গ্রামের একাধিক বাসিন্দা অন্যত্র গিয়ে কাজ করছেন। তাঁরা ঘরে পিরতে পারছেন না।

আর তাঁরা এই অত্যাচার সহ্য করতে পারছেন না। গ্রামের মহিলারা অভিযোগ করেছেন তাঁরা শাহজাহানদের আতঙ্কে তাঁরা ঘরে থাকতে পারছেন না। পুলিশ এসে তাঁদের আস্বস্ত করছে। বারবার আইনের সাহায্য নেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ। শান্তি ফেরাতে তাঁরাও চেষ্টা চালাচ্ছেন বলে গ্রামবাসীদের আস্বস্ত করেছে পুলিশ। শাহজাহান শেখের ভাই সিরাজের মদতে গ্রামের িনরিহ গরিব মানুষের উপরে দিনের পর দিন অত্যাচার চালানো হচ্ছে।

গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য ডিজি দুদিন আগেই সন্দেশখালিতে গিয়েছিলেন। রাজীব কুমার নিজে টোটো িনয়ে গ্রামে ঘুরেছেন এবং গ্রামবাসীদের আস্বস্ত করে আইন হাতে না তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। তার পর থেকেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। দফায় দফায় একাধিক জায়গায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। গতকাল সন্দেশখালিতে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিধায়ক সুকান্ত মাহাতকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+