Sandeshkhali: জামিনে মুক্ত উত্তম সর্দার, ভয়ে কাঁটা সন্দেশখালি, নারী সুরক্ষায় ১০ জনের টিম গড়ল পুলিশ
গ্রেফতারির ২ দিনের মধ্যেই জামিনে মুক্ত সন্দেশখালির তৃণমূল নেতা উত্তম সর্দার। গত পরশু গ্রামবাসীদের বিক্ষোভ এবং শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করেছিল ন্যাজাট থানার পুলিশ। তৃণমূল কংগ্রেস তাঁকে দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে তারপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
সেই গ্রেফতারির ২ দিনের মাথায় জামিনে ছাড়া পেয়ে গেলেন শাহজাহানের ডান হাত উত্তম সর্দার। এদিকে উত্তমের জামিনের খবরে ভয়ে কাঁটা সন্দেশখালি। ফের গ্রামবাসীদের উপর আক্রমণ বাড়বে বলে আশঙ্কা করা করা হচ্ছে। এদিকে সেই ঘটনায় গ্রেফতার সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে কিন্তুু জামিন দেওয়া হয়নি। তাঁকে ৩ দিনের জেল েহফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

উত্তম সর্দার। সন্দেশখালির বাঘ শাহজাহান শেখের ডানহাত পলে যাঁর দাপট এলাকায়। সেই উত্তম সর্দার জামিন পেয়ে গেলেন ২ দিনের মধ্যে। জানা গিয়েছে আদালতে নাকি উত্তম সর্দারের জামিনের কোনও বিরোধিতা করেনি পুলিশ। কিন্তু সন্দেশখালিতে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের জামিনের বিরোধিতা করেছে পুিলশ। বিজেপি েনতা বিকাশ সিংয়ের জামিনেরও বিরোধিতা করেনি পুলিশ।
উত্তম সর্দারের অত্যাচারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন গ্রামের মহিলারা। গত কয়েকদিন ধরে সন্দেশখালিতে গ্রামের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। শাহজাহান শেখের দুই সাহরেদ উত্তম সর্দার এবং শিবু হাজরার অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমেছিল তাঁরা। শিবু হাজরা এবং উত্তর সর্দারের বাগানবাড়ি, পোলট্রি ফার্মে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা।
তারপরেই দলের পক্ষ থেকে তৎপর হয়ে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয় উত্তম সর্দারকে। গ্রেফতারও হন তিনি। পুরোটাই পরিকল্পনা মতো বলে অভিযোগ করেছিল বিরোধীরা। এদিকে পলাতক তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা নিরাপদ সর্দারকে। তার জেরে বাঁশদ্রোণী থানায় তুমুল বিক্ষোভ দেখিয়েছেন বামেরা। কিন্তু গ্রেফতারি আটকাতে পারেননি তাঁরা।
এদিকে উত্তর সর্দারের জামিনে নতুন করে আতঙ্কে রয়েছেন সন্দেশখালির মহিলারা। ফের হামলার আশঙ্কা করছেন তাঁরা। এদিকে বসিরহাট পুলিশ সন্দেশখালির মহিলাদের নিরাপত্তায় একটি কমিটি গড়েছে। ১০ জনের কমিটি আগামীকাল থেকে পাড়ায় পাড়ায় ঘুরে অভিযোগ শুনবে মহিলাদের। বসিরহাটের পুলিশ সুপার মেহেদি রহমান এবং ডিআইজি বারাসত সুমিত কুমার সাংবাদিক বৈঠক করে এই কমিটির কথা ঘোষণা করেছেন।
এই কমিটিতে ডিআইজি মর্যাদার মহিলা পুলিশ অফিসাররা থাকবেন। পাড়ায় পাড়ায় ঘুরে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ শোনার পাশাপাশি সেগুলির কতটা গুরুত্ব রয়েছে সেটাও খতিয়ে দেখবে তারা। মাইকিং করে সেই কমিটি মহিলাদের কাছ থেকে অভিযোগ শুনবে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কাজ করা হবে। যদিও উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আগেই দায়ের করা হয়েছিল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications